চুরি হয়ে গেল ক্রিসমাস ট্রী! তারপর দোকানের সমস্ত ভালুক! মূল্যবান অনেক জিনিস থাকতেও কেন শুধু নীল ভালুকের প্রতি চোরের এতাে আগ্রহ? অবশ্যই এটা রহস্য। জটিলও বটে। আর রাজুর নাকের সামনেই যখন ঘটে গেছে ঘটনাগুলাে, তার কি হাত গুটিয়ে বসে থাকা উচিত? লেগে গেল ওরা রহস্যের সমাধানে। বুঝে ফেললাে, সমস্ত জবাব রয়েছে মিশার ওই ভালুকটার মধ্যেই।
গোয়েন্দা রাজুর এই বইটি পরে তিন গোয়েন্দায় রূপান্তর করে "খেলনা ভালুক" নামে ভলিউম ৫০-এ যোগ করা হয়।