Mohammad Toha Khan was a Bangladeshi journalist, non-fiction writer and amateur naturalist. মোহাম্মদ তোহা খান সাংবাদিক, লেখক ও প্রগতি চিন্তার এক সচেতন মানুষ ছিলেন। তোহা খান ১৯২৭ সালের ১ এপ্রিল তাঁর নানাবাড়ি, বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার হাকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করতে তিনি সাতক্ষীরা প্রাণনাথ হাইস্কুলে ভর্তি হন এবং ১৯৪৩ সালে তিনি প্রবেশিকা পাস করে কলকাতা ক্যাম্বেল হসপিটাল কলেজে চিকিৎসাবিদ্যা অধ্যয়নে আত্মনিয়োগ করেন। প্রকৃতি, জীবজগৎ তাঁকে এতটাই আকর্ষণ করত যে তিনি চিকিৎসা বিদ্যা অধ্যয়ন ছেড়ে এসকল বিষয়ে মন দেন। কর্মজীবনে তিনি পূর্বপুরুষের রাজনীতি ও সাংবাদিকতায় সম্পৃকতার সুবাদে ১৯৪৭ সালে 'দৈনিক আজাদ' পত্রিকায় যোগ দেন। ১৯৫১ সালে ঢাকায় এসে দৈনিক আজাদের সহসম্পাদকের দায়িত্ব নেন। এছাড়াও তিনি দৈনিক সংবাদ, ইত্তেফাক, গণকন্ঠ পত্রিকায় কাজ করেছেন। ১৯৪৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তাঁকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল এই বাংলার দক্ষিণাঞ্চলের অভূতপূর্ব প্রাকৃতিক সম্পদ ‘সুন্দরবন’। আশির দশকের প্রথম দিকে সরকারি অর্থানুকূল্যে সুন্দরবন ও জীববৈচিত্র্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করে জগৎজোড়া সুন্দরবনের প্রচারে সহায়তা করেছেন তিনি । ১৯৪৮ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তোহা খান নিরন্তর সুন্দরবন সফর করেছেন। সুন্দরবনকে নিখুঁতভাবে অনুসন্ধান ও অনুধাবন করার চেষ্টা করেছেন বলেই একাধিক গ্রন্থ, রূপসী সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার, সুন্দরবনের বাওয়ালী, বাঘের সন্ধানে সুন্দরবনে ইত্যাদি গ্রন্থ রচনা করেছেন। তাঁর জনপ্রিয় নাটক গাজী কালু চম্পাবতী, যা বাংলাদেশ বেতারে প্রচারিত হয়। অনুবাদক হিসেবেও তাঁর খ্যাতি ছিল। ১৯৮২ সালে খুলনা প্রেসক্লাব তোহা খানকে শতাব্দীর শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে সংবর্ধনা প্রদান করে। ১৯৯০ সালে সাহিত্য ও সাংবাদিকতায় ‘মাহবুবউল্লাহ-জেবুন্নেছা স্বর্ণপদক’ লাভ করেন। ১৯৯৬ সালের ১৪ এপ্রিল তোহা খানের মৃত্যু হয়।
ছোটো বই। কদমতলী, চাইনমারী ও বয়ারশিঙের বাঘ - ও সেইসাথে সুন্দরবনের বিখ্যাত শিকারী পচাব্দী গাজী ও তাঁর বাবা মেহের গাজীকে নিয়ে লেখা। এছাড়া রয়েল বেঙ্গল টাইগারের ভারতবর্ষে আগমন ও সিংহদের বিতাড়ন নিয়ে হাইপোথিসিস আছে।