মানুষতো চারদিকে দেখছেন, মনুশ দেখেছেন? দেখেননি? কিংবা ধরুন, কী কারণে উড়নচণ্ডি এক প্লেবয়ের জীবনটাই বদলে গেল, সেটা জানতে চান? তহবিল তছরুপের দায়ে কী সাজা পেতে যাচ্ছেন ওয়াদুদ সাহেব? শেষ চিঠিটি কি নিলাঞ্জনার হাতে পৌঁছালো? আয়না পড়ায় কার মুখ ভসে উঠলো? কে চুরি করেছে গহনাগুলো? এক ভয়ঙ্কর যাত্রা কোথায় নিয়ে যাচ্ছে ইমনকে? কী লেখা আছে আরিফের নিয়তিতে? হাসিবের হত্যাকারি আসলে কে? একটি নিখুঁত খুনের পরিকল্পনা কিভাবে গুবলেট হয়ে গেল সেটা শুনবেন? বিষবিন্দুর প্রতিটি গল্পের কথাই যদি বলি, এর প্রতিটি বিন্দুতে অপেক্ষা করছে বিষ্ময় আর চমক। ‘বিষ ডজন’ এর ১২টি গল্পেই রয়েছে বিষ, কোথাও মধুর, কোথাও অম্লমধুর আবার কোথাও তীব্র। এসব বিষের স্বাদ পেতে পড়তে হবে বইটি। লেখকের প্রথম গল্পগ্রন্থ ‘বিশে বিষ’ এর পর আরেকটি জমজমাট গল্পসংকলন ‘বিষ ডজন’।