Jump to ratings and reviews
Rate this book

SHIVA, The Ultimate Time Traveller

Rate this book
SHIVA, The Ultimate Time Traveller, is a brilliant narrative, which combines mystery, mythology, and meditation to reveal a profound spiritual journey. Shailendra presents Shiva, The Supreme Lord of Yoga, as the protagonist who rises through time and space to establish His sublime presence in the most endearing way, transforming and delighting the reader. In a timeless love story, the perfect Yogi meets the perfect Yogini. Will they be able to embrace the perfect destiny... or will the world create obstacles, not having understood perfect love? Shiva, who sports the title of 'The God beyond mortal understanding', is portrayed with an enchanting, almost human quality as we travel in Time with Him. Through myriads of mystically visualised renderings, we are transported to a magical world of divine, intriguing experiences, where the search for 'Self' unfolds as the quest of every soul as it seeks its way home.

285 pages, Kindle Edition

Published October 30, 2015

87 people are currently reading
439 people want to read

About the author

Shailendra Gulhati

7 books21 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
53 (59%)
4 stars
23 (25%)
3 stars
6 (6%)
2 stars
3 (3%)
1 star
4 (4%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Preetam Chatterjee.
7,449 reviews431 followers
December 16, 2021
Book: Shiva - The Ultimate Time Traveller
Author: Shailendra Gulhati
Publisher : ‎ Shailendra Gulhati (30 October 2015)
Print length ‏ : ‎ 285 pages

নিরাকার ঈশ্বরের ধারণা করে তাঁর আরাধনা করা আমার মতো পতিত পাপীর কম্ম নয়। সে কারণেই হয়তো আমার মতো জাত বেজন্মা অসভ্য ভক্ত নিজের প্রাণের দেবতাকে মনের মাধুরী মিশিয়ে রমণীয় করে রচনা করে তোলার অভিলাষ পোষণ করে। ধ্যানের দেবতাকেই পতিত ভক্ত প্রকৃতির বিভিন্ন রূপবৈশিষ্ট্যের মধ্যে খুঁজে নেয়।

তিনি শিব। তিনি সনাতন ধর্মের শাস্ত্রসমূহে পরমসত্ত্বা রূপে ঘোষিত। তিনি সৃষ্টি-স্থিতি-লয়রূপ তিন কারনের কারন, পরমেশ্বর। এটা তাঁর প্রণাম মন্ত্রেই বার বার উঠে এসেছে। তিনি জন্মরহিত, শাশ্বত, সর্বকারণের কারণ; তিনি স্ব-স্বরূপে বর্তমান, সমস্ত জ্যোতির জ্যোতি; তিনি তুরীয়, অন্ধকারের অতীত, আদি ও অন্তবিহীন।

That ‘Shiva was an aloof mendicant’, was the greatest misnomer. He defied the very concept that the more mystic one is, the more detached he becomes. Contrary to what people had come to believe of Him, as the most mystic of all, He was desperately attached and fallibly infatuated, which made Him endearingly human.

He loved relationships, in fact, craved for them, surfing with equal intensity the crests of one and all in a tumultuous ocean of relationships and feelings; sometimes knowing, at other times eager to know, how his favourite people had surfaced to their present form in this ocean of manifestation: He always wanted a recap from the other’s story.

শিব বলতেই আমাদের চোখের সামনে মূর্ত হয়ে ওঠে কৈলাস পর্বত। পাশে পার্বতী। মা'বাবার শান্ত সৌম্য মুখশ্রীর মধ্যে নিপাট সারল্য ও পবিত্রতা। তদ্গত বাবা আমার। শুভ্র জ্যোতির্ময় কান্তিময় পুরুষের চক্ষু দু'টি যোগী পুরুষের মতো ঢুলু ঢুলু।

ললাটে তাঁর তৃতীয় নয়ন। পরনে বাঘছাল , মাথায় জটাবাঁধা চুল। কপালে বাবার অর্ধচন্দ্র , কণ্ঠ ও বাহুতে সাপ -- পাশে উপবিষ্ঠ একটি হৃষ্টপুষ্ট বৃষ।

এই বইয়ের লেখক বলছেন :

“He is The God,” they emphasised, and in their tedious manuscripts, added, “Ultimately, of All things.”

“Time and again He has appeared on the scene and time and again, He has vanished. No one knows where He comes from.

The one thing that’s almost certain is, that even when He appears to us for the first time, the records of our forefathers remind us that He has been here before. He has been here before us all and so, no one knows where He comes from, or when He was born,” they repeated....................

ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী/চতুর্দশীর রাত্রি এ দেশের লক্ষ লক্ষ ভক্তের কাছে পরম পবিত্র।

আসলে সারা বছরে শিবরাত্রির সংখ্যা বারো, কিন্তু ফাল্গুনের এই তিথিটিই সবচেয়ে পবিত্র বলে গণ্য হয়। অনেকে বলেন, এই দিনটিতেই শিব লিঙ্গরূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন।

পুরাণে আছে, এই দিন শিব ও পার্বতীয় বিয়ে হয়েছিল।

লেখক বলছেন :

All through this, His greatest throb remained the same as ever: Parvati. Of all thrills, seeing Her again, was the greatest.

He was a Time traveller; He had been to many lands in many times and had known many different people. But, no matter where it was that He sat, at the thought of Heaven, images of snow-clad mountains and a certain indescribable joy of togetherness would inevitably come rushing to His mind.

Another image almost always linked itself to the landscape: A gypsy tribe of fierce men and gorgeous women dancing around a bonfire of pure warmth, in a bonhomie that was incomparable in the entire Universe.

A bonhomie that He had now understood, led intergalactic travellers to search for this tribe like the Holy Grail.
If discoverers of the cosmos and Time travellers could find the tribe, surely the mountain Chieftain and His Queen would be spotted in the midst of it all.

Parvati.

The very thought of Her made Shiva smile. She was the Queen Jewel seated in His heart as centerpiece, around whom, all the rest rallied in adornment.

At times like these, He would feel the same arousal, which, when it went to high pitch, usually made Him lose discernment of where intoxication ended and meditation began.

Yet, that would put Him back in the center of all things.

And this was Shiva. Always self-absorbed. Right in the middle of where one high ended and another began: In the middle of high always, a divine paradox.

কিন্তু তাতে কী? বিয়ে তো কত লোকেই করে, এবং হরপার্বতীর বিয়েতে ঝঞ্ঝাট হয়েছিল বটে, কিন্তু অনেকের বিয়েতেই বিপুল ঝঞ্ঝাট হয়।

লেখক বলছেন :

There was frenetic activity in Kailash. Every elemental had a look of superiority on his face and was running up and down, sometimes in circles, sometimes with a purpose, at other times in strange motions borne out of excitement.

Shiva was getting married!

This was no small thing. Shiva, Lord of the universe was getting married! It was elementary knowledge then, that this was indeed, a universal event. And they were part of it. Of course there was reason to be excited. And there was so much to do! The preparations were broadly centered around two parts; one, the taking of Shiva in His full splendour to Daksha’s kingdom.

And the other, the bringing back and arrival of mother Sati in Kailash.

এই দিনটার এমন অস্বাভাবিক মাহাত্ম্য কেন?

বলা হয়, উত্তর গোলার্ধের আকাশে এই দিনটিতে গ্রহ-নক্ষত্রের সংস্থান এমন হয়, যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষ ভাবে জাগ্রত করে তুলতে পারে। শিব নিজে নাকি উমাকে বলেছিলেন, এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং মোক্ষলাভ হবে।

অনেকের বিশ্বাস, শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইত্যাদি পাঠ করলে সত্যি সত্যিই শক্তি বাড়ে।

শিব বরুণ বা ইন্দ্রের মতো বৈদিক দেবতা নন বটে, কিন্তু শিবরাত্রি বহু যুগ ধরে পালিত হয়ে এসেছে।

শিবের প্রাচীনতা প্রমাণ করার জন্য ইক্ষ্বাকু বংশের রাজা চিত্রভানুর কথা বলা হয়, বলা হয় ঈশান সংহিতার কথাও। বিভিন্ন পুরাণের উল্লেখ তো আছেই: শিবপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, মত্‌স্যপুরাণ, বায়ুপুরাণ ইত্যাদি।

কিন্তু এগুলিতে সাধারণ ভাবে শিবের মাহাত্ম্যের কথা আছে, নির্দিষ্ট ভাবে শিবরাত্রির কথা নয়। এই প্রসঙ্গে জন মার্ডক-এর কথা বলা দরকার।

ভারতবর্ষের বিভিন্ন উত্‌সব সম্পর্কে উইলসন, ক্রুক, হিউজ এবং উইলকিনস যে তথ্য সংগ্রহ করেছিলেন, মার্ডক সেগুলি এক জায়গায় সংকলিত করেন। শিবরাত্রি সম্পর্কে ১৯০৪ সালে তিনি লিখেছিলেন, ‘প্রাচীন বলে কীর্তিত হলেও স্পষ্টতই এটি আসলে নিতান্ত অর্বাচীন।’

বস্তুত, অনেক দেবতাই প্রাচীন হতে পারেন, কিন্তু তাঁদের উপাসনার পদ্ধতি হয়তো অনেক সাম্প্রতিক। যেমন আমাদের বারোয়ারি দুর্গোত্‌সব কিংবা মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় গণেশ চতুর্থী, দুটিই মোটামুটি একশো বছরের পুরনো। তবে অষ্টাদশ শতকের গোড়ার দিকে লেখা আব্বে দুবোয়ার প্রসিদ্ধ ‘হিন্দু ম্যানার্স, কাস্টমস অ্যান্ড সেরিমনিজ’ গ্রন্থে শিবরাত্রির উল্লেখ পাওয়া যায়।

ভারতে প্রাচীন শব্দটি বেশ ঠিলেঠালা ভাবে ব্যবহৃত হয়, তবে আমরা মোটামুটি নিশ্চিত করে ধরে নিতে পারি যে, শিবরাত্রি অন্তত দুশো বছর পালিত হচ্ছে, এবং বিভিন্ন উত্‌সবের সঙ্গে তুলনা করলে দুশো বছর খুব কম সময় নয়।

লেখক বলছেন :

He had a tremendous ability to remember most things from the past; an ability, which could not be termed simplistically as a gift. Sometimes it brought up wreckage from a timeless sea, which was unrelatable, if not downright unpleasant.

True, He was now called Shiva the Auspicious, but He could remember things that were not Shubha, auspicious, as the name suggested.

Long ago He was called Rudra the terrible. Rudra, who destroys the world.

People were so scared of Him that the elders and Medicine men of all tribes learnt only a prayer of fear.

Rudra had a unique propitiation: One of absence. While all other Gods were invoked for a visit, He was actually prayed to stay away. It was only with the passage of time that He evolved into His present persona of a well-loved and hugely admired Shiva.

But then, talking about the Timeless Sea, Shiva remembered Himself even before He was Rudra. It was aeons ago, but He remembered it vividly; it remained freshly etched in His memory, as if the birth of Rudra had happened only a little while back.

কয়েকটি কল্পদ্রুম এবং তিথিতত্ত্বেও শিবরাত্রির আচার লিপিবদ্ধ হয়েছে, তাদের কিছু কিছু তো দৃশ্যত তান্ত্রিক ধারার।

শিবরাত্রির বয়স বিচার করতে গেলে একটা কথা মনে রাখতে হবে: বাংলায় শিবের যে রূপ, সেটি কৈলাস-অধিপতির নয়, লোকসমাজে জনপ্রিয় শিবায়নে যে দরিদ্র কৃষিজীবী শিবের কথা আছে, এখানে তিনিই পূজিত হয়েছেন।

তাঁর নেয়াপাতি ভুঁড়ি, তিনি নিজের গণ অর্থাত্‌ অনুচরদের সঙ্গে গাঁজা খান, ক্রুদ্ধ পার্বতী ঝাঁটা হাতে তাঁর পিছনে তাড়া করেন।

আমরা স্মরণ করতে পারি শিবরাত্রির একটি আদি কাহিনি: এক শিকারি রাত্রিবেলায় বেল গাছে উঠে পড়েছিল এবং সেখানেই কাটিয়েছিল। গাছের নীচে ছিল এক শিবলিঙ্গ, শিকারির নড়াচড়ায় সারা রাত সেই শিবলিঙ্গটির উপর বেলপাতা পড়ল। সেটা ছিল শিবরাত্রি। সে যখন মারা গেল, যমদূত তাকে নিয়ে যেতে এল।

কিন্তু শিবরাত্রিতে শিবলঙ্গে বেলপাতা চড়িয়েছিল সে, অতএব অশেষ পুণ্য হয়েছে তার, তাই শিবের অনুচররা যমদূতদের সঙ্গে লড়াই করে তাকে স্বর্গে শিবের কাছে নিয়ে গেল।

কালকেতুর গল্পও স্মরণীয়— শিকারি কালকেতু অরণ্য থেকে বেরিয়ে এসে রাজ্য পত্তন করল, যেখানে শিকার নয়, চাষবাসই হবে মানুষের প্রধান জীবিকা।

তিনি ভোলানাথ , ভোলেবাবা।

লেখক বলছেন :

The first time Shiva went into a cosmic trance, He was thrilled to bits. And He realised that’s where His story began: in a cosmic trance.

He loved mountains. He loved to dance. He loved to wear His hair long. He was a simple hillbilly: good at heart, and He loved his fellow mountain men. But He was not considered in turn, a fellow man.

It was said of Him that He was God Himself—The Primal One.

He was said to be the Timeless Lord of the mountains and also the men He so loved.

He was Shiva, the Auspicious. Shiva, whose very presence was able to transform humans into demigods.

So many times on His mountain sojourns, He had chanced upon a singing shepherd, or a wandering minstrel, singing of Shiva!

Sometimes, as a bonus, even lovelorn women sang His praises, when they actually pined for another suitor; and He was amused by the stories He heard about Himself.

কিন্তু তবুও তো তিনি চিরন্তন বাঙালি আইকন -- আমাদের ভোলা বাবা।

সোজা কথাটা এই যে, পনেরো থেকে সতেরো শতকের মধ্যে বাংলার মানুষ পৌরাণিক দেবদেবীদের নিজের করে নিচ্ছিল। সেই সময় শিকার, ফলমূল সংগ্রহ, মাছ ধরা এবং গরু-মোষ চরানোর পুরনো জীবিকা থেকে এই অঞ্চলের মানুষ উত্তরোত্তর কৃষিজীবী হয়ে উঠছে, জীবন ও জীবিকার সেই বিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের দেবলোকেও পরিবর্তন ঘটছে।

কৈলাসের শিব কিংবা এমনকী দুর্গাও কী ভাবে চণ্ডী, ধর্ম এবং মনসার মতো দরিদ্রের দেবদেবীদের কাছে হেরে গেলেন, মঙ্গলকাব্যগুলি তো তারই কাহিনি।

সমাজের নীচের তলা থেকে উঠে আসা চাষিদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে কৃষিজীবী শিবের একটুও সময় লাগেনি। দেবপূজার এই ‘গণতন্ত্রীকরণ’ বাংলাকে অন্য প্রদেশ থেকে আলাদা করেছে।

তিনি খুব অল্পে সন্তুষ্ট। তবে তাঁর পুজো করতে গেলে চাই প্রগাঢ় নিষ্ঠা। কথায় বলে, একটি মাত্র বেল পাতাতেই বাবা সন্তুষ্ট।

ভাষায় কবিতা এঁকেছেন এই বইয়ের লেখক।

নিরাকার ঈশ্বরের ধারণা করে তাঁর আরাধনা করা আমার মতো পতিত পাপীর কম্ম নয়।

উপনিষদই তো বলে, ‘একম্ সদ্, বিপ্রো বহুধা বদন্তি।’ মানে, সত্য একটিই, ঋষিরা তাকে নানা ভাবে বলেন। ডারউইনের অভিব্যক্তিবাদের মতো ধর্মচেতনাতেও ধাপে ধাপে অভিব্যক্তির কথা বলেন আমার বীরেশ্বর।

শুরুতে দ্বৈতবাদ। জীব আর ঈশ্বর আলাদা। আরও অগ্রসর হলে, অদ্বৈতবাদ। তখন জীব আর ঈশ্বরে ফারাক নেই।

শিকাগো ধর্মমহাসভায় ‘হে আমার আমেরিকাবাসী ভাইবোনেরা’ সম্বোধন সবাই জানে। কিন্তু খেয়াল রাখে না, ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর সেই বক্তৃতাতেই তিনি একটি শ্লোক উদ্ধৃত করেন, যার অর্থ: ‘রুচীনাং বৈচিত্র্যাদৃজুকুটিলনানাপথজুয়াং...’ মানে, বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে। কিন্তু সকলে এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে দেয়। সে রকম রুচির বৈচিত্র্যবশে যারা নানা পথে চলছে, ঈশ্বরই তাদের লক্ষ্য।

আমি মন্ত্রহীন পাপী। বেদের ঋষিরা প্রকৃতির বিভিন্ন রূপের মধ্যে খুঁজেছেন আমার ভোলাবাবাকে। পর্বতরাজির উপরস্থ আকাশে সদা ভ্রাম্যমান মেঘপুঞ্জকে কি জটারূপে কল্পনা করেছিলেন তাঁরা ? তুষারধবল হিমালয়ের শুভ্রতাই কি বাবার গাত্রবর্ণ ? নীলবর্ণ আকাশের নীলাভরূপ পতিগাত্রে প্রতিফলিত হয়ে নীলাকার ধারণ করে সেটাই কি নীলকণ্ঠের নীলাভ গ্রীবাদেশ ?

বেদের কবি প্রকৃতির রূপ-রং-গন্ধ-বর্ণে যে মহাকালকে অনুভব করলেন , বাস্তবে দেখা শিবের সাথে তা অভিন্ন হয়ে গেল।

তাই রামানুজের ভাষ্য ধার করে নিয়ে বলি :

‘আমি ধর্মনিষ্ঠ নই, আমি নিজেকেও জানি না, আমার তোমার চরণে কোনও ভক্তিও নেই, আমার সন্বল বলতে কিছুই নেই, আর তুমি ছাড়া কোনও গতি নেই বলে তোমার পাদমূলে আমি শরণ নিলাম। এমন কোনও নিন্দিত কাজ নেই যা আমি হাজার বার করিনি, আজ বিপাকে পড়ে তোমার সামনে, হে মুকুন্দ, আমি কাঁদছি।’

তুমিই আমার বৈদ্যরাজ , অমরনাথ, অর্ধনারীশ্বর, নটরাজ, হে মুকুন্দ। তুষারমৌলী হিমালয়ের ওপর যে রবিকর ত্রিভুবন আলোকিত করে , তোমার সেই ত্রিনয়নের জ্যোতি মলিনতা হরণ করুক আমার।

ভাষায় কবিতা এঁকেছেন এই বইয়ের লেখক।

অলমিতি।



22 reviews
May 13, 2017
Beautiful narrative, showcasing the paradoxical essence of Shiva

This book is an easy read. What I like most is that it does not use heavy handed theology or secretariat principles of religion or sects in Hinduism.
It reads like a metaphor akin to Carlos Castaneda and Paulo Coelho. You can substitute Shiva and Sati with Peter and Pauline and still draw the message you want. Free will...
24 reviews1 follower
January 21, 2022
Loved the book. The end left me in the tears. Could feel the pain even though the fact was known.

Nicely written. There isn’t anything new about the story itself, it’s how the author has narrated the story, that is different.

With the modern touch, not using heavy jargons, making it more of a love story of Shiva and Sati, the author has made it engaging book on Shiva.

Om Namah Shivay
Profile Image for Shiva Shakthi .
477 reviews3 followers
March 13, 2024
I just loved how the author so beautifully has captivated the love story between two gods so human and so real and obviously beautiful with a vulnerable side of it.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.