সেই ২০০৯ সাল থেকে বইটা আমার কাছে। এখনো এর এক দশমাংশও পড়ে শেষ করতে পারিনি। বইটা বাংলা সাহিত্য নিয়ে উচ্চ শ্রেণীর গবেষণা। যতদূর মনে পড়ে লেখকের পিএইচডি অভিসন্দর্ভ থেকে পরে বাংলা একাডেমী থেকে বই আকারে প্রকাশ করে।
সাহিত্যের উঁচু পর্যায়ের গবেষণা আমার মতো পাবলিকের মাথা, এমনকি মাথার এন্টেনার উপর দিয়ে যাবে এটা আর এমন অবাক করার মতো কি? :/ সেই কারণেই হয়তো এখনো শেষ হয়নি এটি। বইটা স্কুলের লাইব্রেরী থেকে মেরে দিয়েছিলাম। আহা সেই ২০০৯ সালের দুরন্ত স্মৃতিগুলো মনে পড়ে গেল।
আচ্ছা এই ধরনের বই স্কুলের লাইব্রেরীতে কেন? এই বই কীভাবে ছাত্ররা পড়বে? ভাবার বিষয়। গুগলে সার্চ করে দেখলাম শাবিপ্রবির লাইব্রেরীতে এটি আছে, বিশ্ববিদ্যালয়ে এটি মানায়, স্কুলে একদমই বেমানান। স্কুলের লাইব্রেরীতে ছোটদের উপযোগী কেমন ধরনের বই রাখা উচিৎ তা প্রত্যেক কর্তৃপক্ষের ভাবা উচিৎ।