Jump to ratings and reviews
Rate this book

বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম

Rate this book

32 pages, Paperback

First published January 1, 1992

3 people are currently reading
50 people want to read

About the author

Shamsuzzaman Khan (29 December 1940[2] – 14 April 2021 ) was a Bangladeshi academician, folklorist, and writer who served as president of Bangla Academy since June 2020 until his death in April 2021. He also served as the director general of the academy during 2009–2018.He was notable for editing book series on folk culture of 64 different districts in 64 volumes and collections of folklore series in 114 volumes. He was awarded Bangla Academy Literary Award in 2001, Ekushey Padak in 2009 and Independence Day Award in 2017 by the Government of Bangladesh.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (39%)
4 stars
8 (34%)
3 stars
6 (26%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Shadin Pranto.
1,487 reviews569 followers
Read
April 27, 2020
মাত্র ৩২ পাতার একটা বই। অথচ খুব দরকারি এবং গুছিয়ে লেখা। শুদ্ধভাবে বাংলা লিখতে পারা অনেক বড় ব্যাপার। এই ছোট্ট বইটি শুদ্ধ বাংলা লিখতে যথেষ্ট সহায়ক। সংক্ষেপে বানানরীতি দেওয়া উদাহরণসহ।
Profile Image for Adwitiya (অদ্বিতীয়া).
303 reviews42 followers
November 8, 2020
পৃষ্ঠাসংখ্যা মাত্র ৩২, সৌজন্যমূল্য মাত্র ২০ টাকা। সব বাঙালির ঘরেই এক কপি করে থাকা উচিত। যদিও নিতান্তই একটা চটি বই, পড়ে ফেলতে ১০ মিনিটের মত লেগেছে হয়তো, কিন্তু পড়ার পরে বেশ অদ্ভুত লাগছে - প্রতিনিয়ত এত বানান প্রমিত রীতি না মেনেই ব্যবহার করে চলছি!

নিজের সুবিধার কথা বিবেচনা করে এখানে কিছু নোট নিয়ে রাখলাম।

১. সন্ধিবদ্ধ না হলে ঙ স্থানে ং হবে না - সংগীত, শুভংকর, ভয়ংকর কিন্তু সঙ্গে, অঙ্ক।
২. এ বানানগুলোতে বিসর্গ থাকবে না - নিশ্বাস, দুস্থ, নিস্পৃহ, নিস্তব্ধ, প্রায়শ, ইতস্তত।
৩. এ বানানগুলোতে হ্রস্ব স্বর হবে - গোয়ালিনি, যুবতি, পুজো, উর্ণা, উষা।
৪. সর্বনাম হিসেবে কী শব্দটি ঈ-কার দিয়ে লেখা হবে - কী বাংলা কী ইংরেজি উভয় ভাষায় তিনি পারদর্শী। কী বুদ্ধি নিয়ে এসেছিলে!
৫. ভবিষ্যৎ অনুজ্ঞায় শব্দের আদিতেও ও-কার শুদ্ধ - কোরো, বোলো, বোসো।
৬. অতৎসম শব্দে ণ হবে না, ট ঠ ড ঢ -য়ের আগেও না - পরান, ঠান্ডা, লন্ঠন, গুনতি, গুন্ডা (তৎসম - কণ্টক, লুণ্ঠন, প্রচণ্ড)।
৭. অতৎসম শব্দে ক্ষ হবে না - খুদে, খ্যাপা।
৮. করি না কিন্তু করিনি, খাই না কিন্তু খাইনি হবে।
Profile Image for Protyasha.
Author 1 book52 followers
April 27, 2020
পকেট গাইড হিসেবে এটা চলে। পেশাদার ব্যবহারকারীদের জন্য পরিবর্ধিত সংস্করণ দরকার। অন্যদিকে অভিধানগুলির যা হাল! বানান অভিধানের সাথে অর্থ-অভিধানের অসামঞ্জস্য বেশ কয়েকবার হয়রান করেছে। কবে যে এইগুলি ঠিক করবে তারাই জানে। এই সেদিন দেখলাম 'বাণিজ্যতরী'র তরী হ্রষ ই-কার দিয়ে লেখা। মানে কি এসবের? এমন কেন? এইসব হুটহাট বানান বদলের তো ব্যাখ্যা দেওয়া উচিত।
Profile Image for Nahidur Rahman.
25 reviews5 followers
April 27, 2020
৩২ পৃষ্ঠার ছোট একটি চটি বই। ইফতারের অপেক্ষা করতে করতে ফোনে পিডিএফ পড়ে ফেললাম! আর আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, প্রতিনিয়ত কত বানান ভুল করে চলেছি! শুদ্ধভাবে বাংলা বানান লেখা ও শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ মিনি সাইজের একটি বই।
Profile Image for Monowarul ইসলাম).
Author 32 books182 followers
May 8, 2022
নিয়মিত চর্চা করলে এই বই থেকে উপকারের শেষ নেই। লেখকদের জন্য খুবই দরকারী।
ছোট বই। দাম মাত্র ২০ টাকা। কিন্তু এটি রত্নের চেয়েও দামী জিনিস।
Profile Image for Shahidul Nahid.
Author 5 books140 followers
February 21, 2018
কিছুটা বিভ্রান্ত হলাম, কিছু বানান শিখতে গিয়ে... চর্চা আরো বাড়াতে হবে, এটা বুঝতে পারলাম।

আচ্ছা, একাডেমি বানান কী হবে আসলে ! ?
Profile Image for Shihab Uddin.
291 reviews1 follower
January 22, 2025
পৃষ্ঠার সংখ্যায় খুবই ক্ষুদ্র হলেও অনেক প্রয়োজনীয় একটা বই।
Profile Image for Shahrian Shihab.
121 reviews
June 5, 2021
বাংলা শব্দের বানানের নিয়মকানুন শিখতে চাইলে পুস্তিকাটা কাজের। লেখালেখিতে আগ্রহী সবার পড়া উচিত।
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.