ইতিহাস নিয়ে লেখা বই।ধরতে খুব ভয় করছিল। কিন্তু লেখকের নিপুণতার জন্য বিরক্ত লাগেনি এক মুহূর্তের জন্য। স্ম্রাট জাহাঙ্গীরের আর নুরজাহানের কাহিনী নিয়ে রচিত । Nurjahan the boss.মুঘল আমলের সম্রাজ্ঞী হয়েও তার চিন্তাধারা অতি উন্নত ছিল।বেগম জুধার সাথে লড়াই করেন সতিদাহ প্রথার বিরুদ্ধে।
'মোঘল হেরেমের অন্তরালে' বইটি একটি ইতিহাস নির্ভর বই। যদিও বইটির কাহিনী সত্য অসত্যের সমন্নয়ে গঠিত, বইটির চরিত্রগুলো অনেক সহজাত মনে হবে উপন্যাসের মতো। মোঘল সাম্রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা মোঘল হেরেম দ্বারা প্রভাবিত হয়, নারীরা পর্দার আড়ালেও তাদের কলকাঠি নাড়তে পারে। কাহিনী শুরু হয় শাহজাদা সেলিমের (জাহাঙ্গীর) কিশোরী মেহেরুন্নেসার প্রথম দর্শন থেকে যখন সম্রাট আকবর তার শেষ বয়সে উপনীত। শাহজাদা সেলিম যখন প্রেমে অন্ধ প্রায়, তার কিশোর মন কলুষিত হতে পারে দেখে সম্রাট কিশোরী মেহেরুন্নেসাকে কৌশলে রাজধানী থেকে দূরে সরিয়ে রাখেন। কালক্রমে ও ভাগ্যের নির্মম পরিহাসে মেহেরুন্নেসার জায়গা হয় হেরেমে। সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় মেহেরুন্নেসা 'নূরজাহান' নাম লাভের মাধ্যমে সম্রাট জাহাঙ্গীরের হৃদয় জয় করেন এবং হেরেমের সর্বময় কতৃত্ব লাভ করেন। কিন্তু হেরেমের দুনিয়া সাধারণ জগৎ থেকে অনেক নিষ্ঠুর। নূরজাহান অনেক কূটকৌশলের শিকার হন, তিনি বুঝতে পারেন হেরেমে টিকে থাকতে চাই রাজনৈতিক দক্ষতা। হেরেমের ভিতরে ও বাইরের ঘটনাবলী ইতিহাসের আলোকে সাজানো হয়েছে এই বইটিতে।