বেকুব নয় এড ক্রেমার, কিন্তু ভাগ্যান্বেষণে পশ্চিমে আসা পুবের লোকগুলোর হয়ে ওয়্যাগন ট্রেনের স্কাউটিং করে বোকামিই করেছে সে। এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে, দুর্গম ট্রেইল পাড়ি দিয়ে তাদের নিয়ে যাচ্ছে স্বপ্নের বসতিতে; স্যাম ল্যামসনের অসৎ উদ্দেশ্য সম্পর্কে সবাইকে সতর্ক করেছে, অথচ কেউ বিশ্বাস করেনি ওকে। অকৃতজ্ঞ সেটলারদের কেউ বন্ধু বলে স্বীকার করা দূরে থাক, ওকে রীতিমত অবজ্ঞা আর বিদ্রূপ করেছে... ডরোথি হেডলিনের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে, কারণ মেয়েটার যোগ্য নয় সে।
ল্যামসন চায় স্পেন্সার ভ্যালির দখল আর ডরোথি হেডলিনকে - কীভাবে সেসব পেল তাতে কিছুই যায়-আসে না তার।
একদিন ঠিকই নিজেদের ভুল বুঝতে পারলো সেটলাররা। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। নিরীহ লোকগুলোকে বাঁচাতে পারে কেবল একজন মানুষ - এড ক্রেমার।