খোকাখুকু আর তাদের খেলার সাথী কুকুর, বিড়াল, হাঁস, মুরগী, টিয়া এমন কি হরিণ, কাঠবিড়ালী, ব্যাঙ ও ইঁদুরছানার সুখ দুঃখের মধুর, করুণ ও মজার ছোট্ট ছোট্ট গল্পগুলি বৈশাখ ১৩৭৪ থেকে আশ্বিন ১৩৮১র মধ্যে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যারা সবে পড়তে শিখেছে তারাও এই সহজ, সরস কাহিনীগুলি পড়তে পারবে, গল্পের রসে মশগুল হয়ে ভাল করে পড়তে শিখে যাবে। লেখিকা পুণ্যলতা চক্রবর্তী উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কন্যা এবং সুকুমার রায়ের সহোদরা।
ছোট্ট ছোট্ট আদুরে সব গল্প। ছোটদের জন্য লেখা এই বইতে নিটোল গল্প খুঁজতে গেলে হতাশ হতে হবে। বড়রা অনেকেই বলবে "বড্ড ছেলেমানুষিতে ভরা গল্প।" কিন্তু যাদের বুকে এখনও কোনো শিশু বাস করে, মনে পড়ে ভাইবোনের সাথে ঝগড়ার স্মৃতি, মা সাথে করে বেড়াতে নিলো না বলে গাল ফুলিয়ে বসে থাকা, রান্নাঘর থেকে লুকিয়ে খাবার চুরি করে খাওয়া, প্রথম কোনো প্রাণীকে পোষ মানানো, রাতের আঁধারে জানালার বাইরে একজোড়া জ্বলজ্বল চোখ দেখে ভয়ে চিৎকার করে ওঠা, পুতুল হারিয়েছে বলে কেঁদে বুক ভাসানো অথবা প্রথমবার অন্যের জন্য বাঁচার নির্মল আনন্দের স্মৃতি- এ বইটা পড়ে তারা একটুকরো শৈশব আবিষ্কার করতে পারবে।
জীবনের নানান আনন্দময় ক্ষুদ্র ক্ষুদ্র মুহুর্তের কি চমৎকার উপস্থাপন। পুণ্যলতাজী'র পর্যবেক্ষণ ক্ষমতা আর গল্প বলার মাঝে যে সরলতা আছে তা আমায় বেশ মুগ্ধ করেছে। নিজের ভেতরকার শিশুসত্তা এখনো যে মরে নাই তা আবিষ্কার করে আনন্দ লাগছে। এমন নির্মল সারল্য ভর্তি গল্প মনকে পবিত্র করে দেয়। ছোট ছোট গল্পগুলো জীবনের বেশ মূল্যবান সারবত্তা বহন করে বলেই আমার বিশ্বাস।
ছোট্ট ছোট্ট গল্প দিয়ে ভরতি আদুরে বইটি। আমার ছোটবেলার কথা খুব মনে পরে গিয়েছে। আদপে শিশুদের জন্য হলেও আমার মতো বড় শিশুকেও বইটি খুব আনন্দ দিয়েছে। কখনো হাঁটতে হাঁটতে, ফুটপাতের বেঞ্চিতে বসে সময়ে অসময়ে পড়ে শেষ করেছি বইটি।
Some stories in this book conform to the age-old social stereotypes, which I didn't expect in something first published in 1986. Despite that, this little hardcover - full with alliterations - will take us and current generation into an old lane of Bengali words, which nowadays are seldom used.