Jump to ratings and reviews
Rate this book

ভেনজেন্স

Rate this book
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের ঠিক একদিন আগে হোটেলে নিজরুমে খুন হয়ে গেল বাংলাদেশের খ্যাতনামা ব্যাটসম্যান শরীফ আশরাফ;যে কিনা আর একটি শতক হাঁকালেই একশটি শতকের মালিক ভারতের সুনীল বেদীর রেকর্ড স্পর্শ করে ফেলত।

কিন্তু এত নিরাপত্তার মাঝে তাকে কীভাবে খুন করা হল? আর কেনই বা খুন করা হল? তাহলে কি বাংলাদেশকে বিশ্বজয় করা থেকে বঞ্চিত করতে চাচ্ছে কোনো অপশক্তি? কে বা কারা সেই অপশক্তি? খুনের তদন্তের ভার পড়ল হোমিসাইড ইনভেস্টিগেটর নিশাত আফরোজের হাতে।

ওদিকে দশবছর আগে, প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া সতের বছর বয়সী কিশোরীর মৃত্যুটি কি আসলেই দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত? যা কিনা আজও জানা যায়নি। একুশ শতকের প্রথম দশকের মাঝামাঝি সময়ে ঢাকার ক্লাব ক্রিকেট ও অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ মাতিয়ে আসা বাংলাদেশের দুই তরুণ তুর্কি সাজু আর দীপ্র; যারা কিনা একে অপরের খুব ভালো বন্ধু ছিল তাদের বর্তমান অবস্থা কি?

বিশ্বকাপের ফাইনালে শেষ পর্যন্ত ভারতকে কি হারাতে পেরেছিল বাংলাদেশ ?
শরীফের খুনি কি শেষ পর্যন্ত ধরা পরেছিল নিশাতের হাতে?
এসকল প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে ভেনজেন্স।
ভেনজেন্স বন্ধুত্ব ও ভালোবাসার গল্প।
ভেনজেন্স প্রতিশোধের গল্প।

111 pages, ebook

Published January 1, 2023

1 person is currently reading
10 people want to read

About the author

Rashikur Rahman

4 books32 followers
প্রকাশিত বই সমূহ

একক গ্রন্থঃ

১। ভেনজেন্স- ২০১৭ (রোদেলা প্রকাশনী)
২। রিবার্থ- ২০১৮ (প্রতিচ্ছবি প্রকাশনী)
৩। বাংলার রহস্যময় স্থান- ২০২০ (প্রতিচ্ছবি প্রকাশনী)

সংকলন

১। হরর-থ্রিলার গল্প সংকলন- ২০১৯ (প্রতিচ্ছবি প্রকাশনী)
২। ভয় অমনিবাস- ২০২০ (চর্চা গ্রন্থ প্রকাশ)
৩। কালো- ২০২১ (নয়েজ পাবলিকেশন)
৪। ভূতোপনিষদ- ২০২১ (বিদ্যানন্দ)
৫। ব্লাড গথিক- ২০২১ ( এক রঙ্গা এক ঘুড়ি)
৬/ থ্রিলার ম্যানিয়া- ২০২৪ (খড়িয়া প্রকাশনী)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (19%)
4 stars
6 (28%)
3 stars
6 (28%)
2 stars
5 (23%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Fariha Hossain.
122 reviews33 followers
August 22, 2017
প্রথম মৌলিক থ্রিলার হিসেবে বেশ ভাল।লেখা খুব সাবলিল।কাহিনী একটু একটু আঁচ করা যায়।কিন্তু সব মিলিয়ে ভাল।শুধু মাঝে শুধু শুধু গুরুদুয়ারা আর ভারতের ক্রিকেট রেকর্ডের বিশাল অপ্রাসঙ্গিক বর্ণনাটা না দিলেও হত।
Profile Image for Sumaiya.
296 reviews4 followers
March 7, 2026
২/৫ ⭐️

কোনরকম আরকি!
Profile Image for Mohammad Saad.
8 reviews2 followers
September 15, 2017
এটা ছিল লেখকের প্রথম বই। লেখকের প্রথম বইটি পড়েই এতো ভাল লেগেছে যে নতুন বই পাওয়ার আশায় মুখিয়ে আছি।
লেখালেখি মাত্র শুরু করলেও খুব সুন্দর করে গুছিয়ে লিখেছে। এক কথায় প্রথমবারেই বাজিমাত!
খুব ভাল লেগেছে আমার কাছে বইটা!
আশাকরি সামনেও লেখকের কাজ থেকে
এরকম ভালো কিছু বই পাবো। অনেক শুভকামনা আর ভালোবাসা!


নিজস্ব রেটিং: ৯.৫/১০
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.