Jump to ratings and reviews
Rate this book

মাত্রাহীন

Rate this book
বাস্তব ও অবাস্তবের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা কতগুলো গল্পের সঙ্কলন এই বইটি । কিছুটা ভয়ের,কিছুটা কৌতূহল উসকে দেওয়া আঠেরোটি গল্প, যেগুলি পড়া শেষ হওয়ার পরে পাঠকের মস্তিষ্ক অন্যভাবে ভাবতে বাধ্য হয় বেশ কিছুক্ষণ । যারা থেকেও নেই আবার না থেকেও আছে, থাকা না-থাকার মাঝামাঝি আছে - তাদের কথা জানার সুযোগ করে দেয় এই গল্প-সংকলন ।

192 pages, Hardcover

First published July 1, 2025

1 person is currently reading
1 person want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
0 (0%)
3 stars
1 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,877 followers
February 26, 2026
"কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?"
ছোটো প্রাণ, ছোটো কথা, ছোটো-ছোটো দুঃখ-ব্যথা দিয়ে গড়া আমাদের এই প্রাত্যহিক জীবন ধেয়ে চলে প্রবল বেগে। দিন ফুরিয়ে রাত আসে, আবার রাত ফুরিয়ে দিন। অধিকাংশ সময় আমরা বুঝতেও পারি না, কত সম্ভাবনা আর সম্ভাব্যতার গলি-ঘুঁজির মধ্য দিয়ে ছুটে চলেছে এই জীবন। কিন্তু যদি থমকে দাঁড়িয়ে ভাবি, তখনই এলোমেলো হয়ে যায় আমাদের চলন।
আর যদি একবারও এমন হয়, যে সম্ভাব্যতার জঙ্গলে ডালপালার ফাঁক দিয়ে দেখা সেই অন্য রাস্তাটা— দ্য রোড নট টেকন— মিশে যায় আমদের এই পথে?
"মাত্রাহীন" নামক বইটি সেইরকম এক গুচ্ছ 'হোয়াট ইফ'-এর সংকলন। এর অনেক গল্পেই আছে দুঃখ, আছে মৃত্যু। কিন্তু তারই সঙ্গে আছে প্রেম, আছে আশা। রিডেম্পশন নামক যে কল্যাণস্পর্শের আশায় কেটে যায় আমাদের অহল্যাজন্ম, তা-ও আছে এর অনেক গল্পে। এগুলো পড়তে গিয়ে কখনও ভয় হয়, কখনও শিহরন জাগে; কিন্তু চোখের কোণে জলও যে জমে ওঠে অনেক গল্প পড়ে!
সুমুদ্রিত, সু-অলংকৃত এই বইটি পড়ার অভিজ্ঞতা আমার কাছে অবিস্মরণীয় হয়ে রইল।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.