Sheeba E.K (Malayalam:ഇ.കെ ഷീബ; born 20 May 1975 to E K SOOPI and K. AYISHA) is an Indian author who writes in Malayalam. She was born in Perinthalmanna, Malappuram district in Kerala state. Sheeba was educated at GHS Perinthalmanna, PTM Government College Perinthalmanna and M.E.S. KALLADI COLLEGE Mannarkkad. She took her master's degree in commerce from MES Kalladi College Mannarkkad.She is working as Senior Clerk in Department of General Education Kerala since 2001.Based upon her story, named The Survival, a short film for children has been produced by Perinthalmanna Municipality.
ধর্ষণ, চিকিৎসকদের নৈতিক অবনমন, গোমাংস ভক্ষণ নিষিদ্ধকরণ, পরিযায়ী শ্রমিকদের জীবন, জাতপাতের পিরামিডে দলিতদের অবস্থান— সমসাময়িক ভারতের কয়েকটি জ্বলজ্যান্ত বিষয় নিয়ে লেখা গল্পগুলো সরাসরি পাঠকের বুকে ধাক্কা মারে। চিন্তা করতে বাধ্য করে। আজকের এই "অমৃতকাল"-এর "বিকশিত" ভারতবর্ষে এইধরণের গল্পের সোচ্চার উপস্থিতি মনে সাহস এনে দ্যায়।
কিন্তু মূল মালায়ালম ভাষায় লেখা গল্পগুলোর রসগ্রহণে খুব বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এদের শুষ্কং কাষ্ঠম্ অনুবাদকর্ম। তৃষ্ণা বসাক ইদানিং-সময়ের বেশ পরিচিত সাহিত্যিক। ভাষা সংসদও বহুদিন যাবত বাংলা অনুবাদ প্রকাশ করে আসছে। অথচ দুই-একটা গল্পের মর্মোদ্ধার করতে বেশ বেগ পেতে হলো। জীবনানন্দের বিখ্যাত কবিতাটির অনুষঙ্গে রচিত "কুড়ি বছর পর" নামের চমৎকার প্রেমের গল্পটির অভিঘাত পুরোপুরি নষ্ট হয়ে গেছে স্রেফ দায়সারা অনুবাদের কারণে।
অনুবাদের তিনটি নমুনা:
"ভারতবর্ষের শিল্প প্রদর্শনীর অন্যতম বৃহৎ ছিল এটা।"
"হঠাৎ এম ডি আথিকাদাভান হামসা হাজির বাধ্যতামূলক মাসিক ইভ্যালুয়েশন মিটিং থেকে সরে থাকা তাঁর মাথায় এল।"
"যদি এদের মধ্যে থাকা উন্মাদের হঠাৎ ইচ্ছে চাগে ক্রস আর রোজারি পরা কোন খ্রিস্টানের বাক্স খুলে পরীক্ষা করতে ভাপানো কলাপাতায় মোড়া একটা নিষিদ্ধ প্রাণির ভাজা মাংস দেখলেই হয়তো দেশে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে।"
হেই গুগল ট্রান্সলেট, তুমি কি এই বাক্যগুলো চিনতে পারছো?
শুধু একটাই প্রাপ্তি, শিবা ই কে'র মতো একজন সাহসী এবং শক্তিশালী সমসাময়িক লেখিকার সঙ্গে পরিচিত হতে পারা।