Jump to ratings and reviews
Rate this book

দীপকাকু-ঝিনুক সিরিজ #20,21

জোড়া রহস্যভেদে দীপকাকু

Rate this book
এই গ্রন্থে দুটি উপন্যাস সংকলিত হয়েছে।

রংভনে হত্যা রহস্য:

মা, বাবা, ঝিনুক, দীপকাকু বেড়াতে এসেছে উত্তরবঙ্গের রংভনে। সেই সময় এক রিসর্ট-মালিকের রহস্যজনক হত্যাকাণ্ড ঘটে। যিনি একাধারে কলকাতার নামকরা ডাক্তার। পাহাড়ি ঝোপ-জঙ্গলে তিনি কি কোনও ঔষধি গাছের সন্ধান পেয়েছিলেন, যার জন্য তাঁকে খুন হতে হল? নাকি ডাক্তার হিসেবে সৎ এবং নির্ভীক হওয়ার কারণে প্রাণ দিতে হল? অদ্ভুত এক জটিল রহস্য সমাধানে দীপকাকুকে কলকাতা থেকে রংভন তদন্ত চালিয়ে যেতে হল। সঙ্গে অবশ্যই ছিল অ্যাসিস্ট্যান্ট ঝিনুক।

গুপ্ত ভিলায় গোপন কাণ্ড :

হুগলির শ্রীরামপুরে 'গুপ্ত ভিলা' হল নামী উকিল অখিলেশ গুপ্তর দীর্ঘদিনের বসতবাড়ি। সম্প্রতি সে-বাড়িতে চলছে নানান উৎপাত। ইট-পাটকেল থেকে শুরু করে বোমা নিক্ষেপ। পার্সেলে আসে বিষাক্ত সাপ। সরাসরি প্রাণনাশের হুমকি। পুলিশ অপরাধের কিনারা করতে পারছে না। তদন্তে ডাক পেলেন গোয়েন্দা দীপঙ্কর বাগচী। সহকারী ঝিনুক তাঁর সঙ্গ নিল। কোনও প্রোমোটার কি চাইছে অখিলেশ গুপ্ত যাতে বাধ্য হন ওই বাড়ি বিক্রি করতে? নাকি বাড়িরই কেউ উঠে পড়ে লেগেছে অখিলেশবাবুকে উৎখাত করতে?

175 pages, Hardcover

Published January 26, 2026

About the author

Sukanta Gangopadhyay

61 books85 followers
সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জন্ম ২১ জানুয়ারি ১৯৬১, হুগলির উত্তরপাড়ায়। পিতৃপুরুষ বিহারে প্রবাসী। মাতৃবংশ বাংলাদেশের দিনাজপুরে। স্কুল-কলেজের পাঠ উত্তরপাড়ায়। ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। একটি ফটোপ্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান। ছাত্রজীবনে লেখালিখির শুরু। দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হওয়ার পর বৃহত্তর পাঠক মহলে সমাদর লাভ।শ্রেষ্ঠ উপন্যাস রচনার জন্য ১৯৯৯ ও ২০০২ আনন্দ-স্নোসেম শারদ অর্ঘ্য, শ্রেষ্ঠ উপন্যাস ও শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য ২০০৩ সালে আনন্দ-ন্যাশানল ইনসিয়োরেন্স শারদ অর্ঘ্য এবং শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য ২০০৬ সালে ডেটল-আনন্দবাজার শারদ অর্ঘ্য পেয়েছেন। এ ছাড়া ১৯৯৭-এ পেয়েছেন গল্পমেলা পুরস্কার, ২০০১-এ সাহিত্যসেতু পুরস্কার, ২০০৫-এ বাংলা আকাদেমি থেকে সুতপা রায়চৌধুরী স্মারক পুরস্কার, ২০০৭-এ শৈলজানন্দ জন্মশতবর্ষ স্মারক পুরস্কার, ২০১৩-এ তারাদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্য সম্মান, ২০১৪ সালে গজেন্দ্রকুমার মিত্র ও সুমথনাথ ঘোষ স্মৃতি পুরস্কার।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.