‘মন’– শব্দটা ছোট হলেও তার গভীরতার ব্যাপ্তি অপরিমেয় ৷ কখন যে কার মনের কোণে কী ভাবনার জন্ম হয় তা বোধহয় আমরা কেউই আগে থেকে আঁচ করতে পারি না। ‘ভালোবাসা’ মনজ এক সূক্ষ্মতম আবেদন যা জন্ম নেয় নারী ও পুরুষ উভয় লিঙ্গের হৃদয়ের প্রকোষ্ঠে; যা কোনও বয়সের ফারাকের তারতম্যে বাধা হয়ে দাঁড়ায় না বা কোনও সামাজিক রীতি-নীতির নিয়মকেও তোয়াক্কা করে না।
যুক্তি, তর্ক, ব্যাখ্যা, মানবিক মূল্যবোধ, ন্যায়, অন্যায় ... এই সব মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সমৃদ্ধ সাতটি অনবদ্য ভালোবাসার গল্পের সমন্বয়ে রচিত লেখিকার এই গ্রন্থ ‘মনের অলিগলি'।