ইয়োলে বাট-এর বিস্তৃত এলাকা কুক্ষিগত করতে চায় অ্যালটন বারউইক। তাই ক্যাপটেন পল কেড্রিককে ভাড়া করল সে। নৃশংস একদল গানম্যানের নেতৃত্ব দিতে হবে তাকে। উচ্ছেদ করতে হবে ইয়েলো বাট শহরে বসবাসকারী - বারউইকের ভাষায় - একদল দুর্বৃত্তকে। কিন্তু কাজে নেমেই কেড্রিক দেখল ভুল তথ্য জানানো হয়েছে ওকে। ইয়েলো বাটবাসীরা দুর্বৃত্ত নয়। কী করবে ও?
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।