বিগ উইল জেমসই নিজের ইচ্ছেমত চালাচ্ছে জেমসটাউন। শেরিফ তার নির্বাচিত পোষা কুকুর। এরফান পৌছার পর থেকেই বারবার নানান দিকে মোড় নিচ্ছে পরিস্থিতি। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটল?
কাজি মাহবুব হোসেনের লেখা দিয়ে ওয়েস্টার্ন সিরিজের যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। কাজি মাহবুব হোসেন ওয়েস্টার্ন সিরিজ ছাড়াও পিশাচ কাহিনী ও অনুবাদের বেশ কিছু বই লিখেছিলেন যা অত্যন্ত জনপ্রিয় ছিল। এবং তাঁর প্রথম বই অনুবাদ প্রকাশিত হয়েছিলো ১৯৮২ সালে।
এরফানের ৫ম বই, আর আমার পড়া তৃতীয়। বহুদিন পরে কোন ওয়েস্টার্ন হাতে নেওয়ায় প্রথম দিকে বেশ বেগ পেতে হচ্ছিল গল্পে ঢুকতে। প্লট মোটামুটি পরিচিত, শক্তিশালী কোন এক রেঞ্জের কবলে জিম্মি পুরো শহর আর শহরবাসী... এই একই প্লটেই অংসখ্য গল্প আগেও পড়া। কিন্তু গল্পটায় বিশেষত্ব এনে দিয়েছে মায়মুরদার অসাধারণ লেখনী আর এরফানের ভয়ানক কিছু একশন। গর্তে ধোয়া দিয়ে শেয়াল বের করার মত এরফান আর মার্ককে আস্তাবল থেকে বের করার দৃশ্যটায় মজা পেয়েছি খুব, আর তারপরেই স্যাভেজ একটা একশন৷ সব মিলিয়ে দুর্দান্ত!