Jump to ratings and reviews
Rate this book

কয়েকটি নদী ও একটি সমুদ্র

Rate this book
মাত্র ৩৬ বছরের স্বল্পায়ু জীবনে জহির রায়হান শিল্প-সাহিত্য-সংস্কৃতির নানা অঙ্গনে অতুলনীয় সৃষ্টিশীলতার পরিচয় রেখে গেছেন। জীবদ্দশায় প্রকাশিত একমাত্র গল্পগ্রন্থ সূর্যগ্রহণ। তাঁর ছোটগল্পের বড় অংশই গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে মৃত্যুর পর। এরপরও অব্যাহত অনুসন্ধানে অগ্রন্থিত তাঁর বেশ কয়েকটি গল্পের সন্ধান পাওয়া গেছে। ১৯৫৫ থেকে ১৯৭০ সালের মধ্যে পত্র-পত্রিকায় প্রকাশিত এমন ৫টি গল্প নিয়ে বর্তমান সংকলন। ওই কালপর্বের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পটভূমিতে লেখা এই গল্পগুলোতে মানুষের জীবনসংগ্রাম, ক্ষুধা, মহাজনি শোষণ, মানসিক টানাপোড়েন, সমাজে নারীর ভঙ্গুর অবস্থান, প্রেম ও মৃত্যুর মতো বিষয়গুলো লেখকের নিখুঁত সমাজবীক্ষণ ও নিপুণ শৈল্পিক দক্ষতায় উঠে এসেছে।

63 pages, Hardcover

First published December 5, 2025

40 people want to read

About the author

জহির রায়হান

29 books422 followers
Zahir Raihan (Bangla: জহির রায়হান) was a Bangladeshi novelist, writer and filmmaker. He is perhaps best known for his documentary Stop Genocide made during the Bangladesh Liberation War.

He was an active worker of the Language Movement of 1952. The effect of Language Movement was so high on him that he made his legendary film Jibon Theke Neya based on it. In 1971 he joined in the Liberation War of Bangladesh and created documentary films on this great event.

He disappeared on January 30, 1972 while trying to locate his brother, the famous writer Shahidullah Kaiser, who was captured and killed by the Pakistan army. Evidences have been found that he was killed by some armed Bihari collaborators and disguised soldiers of Pakistan Army.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (28%)
4 stars
3 (42%)
3 stars
2 (28%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Harun Ahmed.
1,679 reviews448 followers
Read
December 14, 2025
মাত্র ৫টা গল্প আছে বইতে, প্রতিটাই কোনো না কোনো কারণে উল্লেখযোগ্য। সমাজচেতনা, রাজনীতিসচেতনতা, অর্থনৈতিক সংগ্রাম জহির রায়হানের লেখায় থাকবেই। এই গল্পগুচ্ছেও স্বরূপে পাওয়া গেলো তাকে। "ফাটল" গল্পে গভীর মমত্ব দিয়ে এক দরিদ্র ইমামসাহেবের মাধ্যমে তৎকালীন সমাজের অবস্থা লেখক ফুটিয়ে তোলেন (এই পরিস্থিতির কোনো পরিবর্তন আজো হয়নি। এক ঘণ্টা ওয়াজের জন্য কেউ পাচ্ছে ২০/৩০/৫০ হাজার টাকা, অন্যদিকে অনেক দরিদ্র ইমাম সারামাসেও সমপরিমাণ টাকা বেতন না পেয়ে রাস্তায় নেমে পুলিশের পিটুনি খাচ্ছেন।বিখ্যাত ওয়াজিরা কেউ তাদের পক্ষে ভুলেও দাঁড়ায় না।) 
"কয়েকটি নদী ও একটি সমুদ্র" অনেকটা "রসোমন" এর মতো, একই ঘটনা আলাদা ব্যক্তি ও আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেখা; নিঃসন্দেহে এটি বইয়ের সেরা গল্প। জহির রায়হানের অপ্রকাশিত গল্প আমরা ভবিষ্যতে আরো পাবো সম্ভবত। প্রথমার কাছে অনুরোধ থাকবে  বেশকিছু গল্প একসাথে প্রকাশ করতে।
Profile Image for Adham Alif.
335 reviews81 followers
December 26, 2025
ব্যাক্তিগতভাবে জহির রায়হানের গল্প তার উপন্যাসের থেকেও অধিক পছন্দের। এই বইতে পাওয়া গেল মাত্র ৫ টা গল্প। সবগুলোই ভালো, তবে নামগল্পটাই বেশি নজর কাড়ল।

জহির রায়হান পড়ার পরপরই কিছুক্ষণ স্তব্ধ লাগে। আমি সচরাচর তাৎক্ষনিক প্রতিক্রিয়া না লিখলেও এবারে স্তব্ধতা কাটার আগেই লিখলাম।
Profile Image for Arifur Rahman Nayeem.
210 reviews108 followers
December 5, 2025
অগ্রন্থিত গল্পের সংকলন বলে আগ্রহ যতটা ছিল, প্রত্যাশা ততটা ছিল না। কিন্তু অবাক হলাম সবগুলো গল্প ভালো দেখে। লেখকের মৃত্যুর পরে তাঁর অগ্রন্থিত লেখাজোখা প্রকাশ পেলে মনে প্রশ্ন জাগে, লেখক কি এগুলোকে প্রকাশের যোগ্য মনে করতেন না? অনুমতি না থাকলেও লেখকের মৃত্যুর পরে তাঁর অপ্রকাশিত লেখা প্রকাশের ঘটনা তো ঘটছে অহরহ। সম্পাদক ও সংগ্রাহকের ভূমিকা পড়ে বুঝলাম, জহির রায়হানের জীবদ্দশায় গল্পগুলো গ্রন্থভুক্ত না হওয়ার কারণ এটা নয় যে তিনি এগুলোকে উপযুক্ত মনে করেননি। কারণ হলো, অনেকগুলো গল্পই তিনি সংগ্রহে রাখতে পারেননি, হারিয়ে গিয়েছিল। এ নিয়ে তাঁর আফসোসও ছিল। এজন্যই মনে করি, ১৯৫৫ থেকে ১৯৭০ সালের মধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত পাঁচটি গল্প নিয়ে হওয়া এ সংকলের একটি গল্পও ফেলনা নয়। নামগল্পটা তো রীতিমতো দুর্দান্ত!
Profile Image for Naeem Ahmed.
71 reviews4 followers
January 28, 2026
বইটির দুটো গল্প বেশি ভালো লেগেছে: ফাটল আর নামগল্প (কয়েকটি নদী ও একটি সমুদ্র)। নামগল্পটি একটু ভিন্ন ধাঁচের। এধরণের কোনো লেখা আগে পড়েছি বলে মনে পড়েনা। ফাটল গল্পটি একজন পঞ্চাশোর্ধ মসজিদের ইমামকে নিয়ে। এ গল্পটিও বেশ ভালো ছিল।

এ দুটি বাদে অন্য গল্পগুলো ছিল মোটামুটি।
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.