Jump to ratings and reviews
Rate this book

গোপাল ভাঁড়ের সন্ধানে

Rate this book
যে গোপাল ভাঁড়কে আপনি চেনেন, এ গোপাল সে গোপাল নন। দেশে-বিদেশে স্বনামধন্য গোপাল ভাঁড় চরিত্রটি কি সম্পূর্ণ কাল্পনিক? একটি ‘মিথ’ মাত্র? নাকি গোপাল ভাঁড় আক্ষরিক অর্থেই বাংলার নবাবি আমলের একটি জলজ্যান্ত ঐতিহাসিক রাজসভাসদ চরিত্র? বাংলা তথা গোটা ভারতবর্ষের রসসম্রাট এবং নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার পঞ্চরত্নের অন্যতম গোপাল হাস্যার্ণবের শিকড় খুঁজে বার করার একটি গবেষণালব্ধ মহতী প্রচেষ্টা গোপাল ভাঁড়ের সন্ধানে। সমকালীন ইতিহাসের পৃষ্ঠাগুলি ছানবিন করে নতুন আলোকপাত তৎকালীন সমাজ ও নদিয়া-ভূপতির ওপরও। গোপাল ভাঁড়ের সন্ধানে বেরিয়ে এই কলকাতা শহরের বুকেই সন্ধান মিলেছে গোপাল ভাঁড়ের অধুনা বংশধরদের যাদের সঙ্গে আলাপচারিতায় লেখক জড়িয়ে নিয়েছেন পাঠক-পাঠিকাদেরও। গোপাল ভাঁড়ের অনুসন্ধানে এরকম দুঃসাহসিক প্রচেষ্টা এই প্রথম।

288 pages, Hardcover

First published January 31, 2014

5 people want to read

About the author

Sujit Roy

23 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
2 (66%)
2 stars
0 (0%)
1 star
1 (33%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,871 followers
March 2, 2023
বইটিতে গোপাল ভাঁড়ের সম্বন্ধে তথ্য বলতে আছে এইক'টি কথা~
১. 'নবদ্বীপ কাহিনি' ছাড়া গোপালের সম্বন্ধে আর একটিও লিখিত ঐতিহাসিক উপাদান নেই।
২. কিংবদন্তি এবং প্রচলিত গল্প (যার অধিকাংশই বীরবল, তেনালি রামা, নাসিরুদ্দিন প্রমুখ ব্যক্তিত্বদের প্রসঙ্গেও চলে) ছাড়া গোপালের কোনো অস্তিত্ব নেই।
৩. গোপালের জন্মস্থান হিসেবে ঘূর্ণি বা তাঁর দাদা'র বংশধর হিসেবে কলকাতার একটি পরিবারকে ভাবা স্রেফ ইচ্ছেমতো কল্পনার ফসল।
এই বইয়ের বাকি সবটাই একই কথার পুনরাবৃত্তি, গোপালের নামে প্রচলিত নানা গল্প, আর বিদূষক বা Jester সম্প্রদায়ের তথা হাসির সমাজতাত্ত্বিক ও শারীরবৃত্তীয় ব্যাখ্যায় ভর্তি।
এর তুলনায় 'তবুও প্রয়াস' পত্রিকার 'গোপাল ভাঁড় সংখ্যা'-টি অনেক বেশি ভারসাম্যযুক্ত এবং বৈচিত্র্যময় আলোচনায় সমৃদ্ধ।
এটা 'ঠিকাছে' গোছের।
Profile Image for Preetam Chatterjee.
7,343 reviews413 followers
July 22, 2025
এই বইটি যেন সেই ছাত্রের মত, যিনি ইতিহাস বিভাগে ভর্তি হয়েছেন, অথচ মাথায় ঘুরছে “গোপাল ভাঁড়” সিরিয়ালের চিত্রনাট্য! লেখকের অনুসন্ধান-পিপাসা যেন এক মুনিঋষির হাতে GPS তুলে দিয়ে বলা— “চলো, স্বর্গলোক খুঁজে বের করি!” বইয়ের ৮০% কনটেন্ট আমরা আগে থেকেই চিনি—স্কুলের পাঠ্যবই, ঠাকুরমার গল্প বা শিশুসাহিত্যের পাতায়। নতুন কিছু নয়, পুরোনো গল্পগুলোকেই শব্দ সাজিয়ে, নাম বদলে আবার পরিবেশন করা হয়েছে। পাঠকের কাছে তা 'ওভেনে গরম করা' চিঁড়ে-বাতাসার মত—না তাতে নতুন স্বাদ, না তাতে নতুন ভাবনা। বইয়ের শিরোনাম যেভাবে এক ‘সন্ধান’-এর প্রতিশ্রুতি দেয়, তার চরম বিপরীত ঘটেছে ভিতরে। নতুন কিছু নয়, পুরনো কিছুই ফিরিয়ে আনা হয়েছে—তাও আবার তথ্যসূত্রহীন, গবেষণাবিহীনভাবে। গোপাল ভাঁড়ের জন্মস্থান ঘূর্ণি, কোনো “দাদার দাদার ভাইয়ের পুত্র” হয়ে উত্তরাধিকার সূত্রে নাম জানা পরিবার—এসব ইতিহাসের খোলসে ঢুকিয়ে কল্পনাকে সত্যি রূপে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা। যেন কেউ প্রমাণ করছে, “রূপকথার রাজপুত্র ছিলেন বাস্তবে, কারণ এক রাতে স্বপ্নে দেখা গিয়েছিল!” এই বই ইতিহাসের অনুসন্ধান নয়, বরং একধরনের কল্পনামিশ্রিত, পুনরাবৃত্তিময়, রেফারেন্সবিহীন প্রচেষ্টা। হাসির বই হয়েও নিজেই হয়ে উঠেছে হাস্যরসের বস্তু। বই পড়ে পাঠক শুধু বলেন— “আহা, যদি সত্যিই সন্ধানটা হতো!”
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.