Jump to ratings and reviews
Rate this book

বিবস্বান #2

বিবস্বান ২

Rate this book
বিবস্বানের কাহিনিগুলি শুধুমাত্র রোমাঞ্চকর রহস্য উপন্যাস নয়। সমাজের শেকড়কে অবিরত পচিয়ে চলা জীবাণুগুলিকে খুঁড়ে তুলে নিয়ে আসে সে। একবিংশ শতকে দাঁড়িয়েও সমাজ ও মানুষের মনের ভেতরে পুষে রাখা ঘুনপোকাগুলিকে চোখে আঙুল দিয়ে দেখায়। এই বইয়ে গ্রন্থিত তিনটি উপন্যাস তাই রহস্য উপন্যাস হয়েও পুরোদস্তুর সামাজিক, মনস্তাত্ত্বিক, বা কখনও রাজনৈতিকও বটে।

দিল্লি পুলিশের হোমিসাইড শাখার অফিসার বিবস্বান। ক্ষুরধার বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা ও অভিজ্ঞতা তাঁকে করে তুলেছে একজন দক্ষ সুপারকপ। বিবস্বানের তিনটি রহস্য উপন্যাসিকা সংকলিত হয়েছে এই বইয়ে।

রক্তের দাগ
কাল-আবর্ত
আদিম

192 pages, Hardcover

Published January 1, 2025

1 person is currently reading

About the author

Somaja Das

17 books7 followers
সোমজা দাসের জন্ম উত্তরবঙ্গের জেলাশহর কোচবিহারে। সেখানেই বেড়ে ওঠা। বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা সেই শৈশব থেকে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্যপ্রযুক্তি বিভাগে ইঞ্জিনিয়ারিং পাশ করেন এবং কলকাতায় একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মজীবন শুরু করেন। লেখকের এখন অবধি প্রকাশিত একক বইগুলি হল ‘এক কুড়ি পাঁচ গল্প’, ‘টাপুরদির গোয়েন্দাগিরি’, ‘কৃষ্ণগহ্বর’ ও ‘নিকষিত হেম’, ‘কাল-কূট’ ও ‘মৃতেরা কোথাও নেই’। আনন্দবাজার এছাড়াও পত্রিকা, আনন্দমেলা, কিশোর ভারতী, বর্তমান পত্রিকা, সাপ্তাহিক বর্তমান, সুখী গৃহকোণ, উত্তরবঙ্গ সংবাদ, গৃহশোভা ও আরও অনেক পত্রপত্রিকা ও গল্প সংকলনে লিখেছেন এবং লিখছেন। লেখালেখি ছাড়াও প্রচুর পড়তে ভালোবাসেন তিনি। নিজেকে তিনি লেখকের চাইতে মগ্ন পাঠক হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for DIPANJAN MUKHERJEE.
72 reviews
January 24, 2026
VERY GOOD POLICE THRILLER ESPECIALLY রক্তের দাগ AND কাল-আবর্ত WERE FANTASTIC
BUT THE LAST STORY আদিম WAS VERY THRILLING IN THE BEGINNING BUT ENDING IS NOT THAT GREAT
MY RATING 4.25/5
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.