Jump to ratings and reviews
Rate this book

দ্বিখণ্ডিত ভালোবাসা

Rate this book
দ্বিখণ্ডিত ভালোবাসা… আমরা বইটিকে উপন্যাস নাম দিলেও সে অর্থে উপন্যাস নয়। বইটিতে গল্পের আড়ালে আমরা বাংলাদেশে শিক্ষা ও দাওয়াহর পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি।বইটা পড়লে উপমহাদেশের বহু গুরুত্বপূর্ণ বাঁক সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হবে, বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে। এই জানাটা ভীষণ জরুরি। অন্য বইয়ের মতো এই বইতেও আমরা বাংলা ও বিশ্বসাহিত্যের অসংখ্য বইয়ের নির্যাস ব্যবহার করেছি। আমাদের এই সীমাবদ্ধতার কথা অম্লানবদনে স্বীকার করে নিতে কোনো দ্বিধা নেই।এই বইটি রচনার জন্য আমরা দীর্ঘদিন আমাদের মহান মনীষীদের জীবন ও আদর্শ নিয়ে নিবিড় পড়াশোনা করার চেষ্টা করেছি। তাদের মেহনতের ধরন-প্রকরণ বোঝার চেষ্টা করেছি। তাদের কর্মনীতির আলোকে বর্তমান বাংলায় তালিম, তাবলিগ ও জিহাদের রূপরেখা আঁকার চেষ্টা করেছি। এটাই পুরো বইয়ের নির্যাস।দীন ও দাওলার সমন্বয়ের নাম ইসলাম। ইসলাম কোনো মতবাদসর্বস্ব ধর্মমতের নাম নয়। খিলাফাহই ইসলামের একমাত্র রাষ্ট্রকল্প। খিলাফাহ ছাড়া উম্মাহর গতি নেই, মুক্তি নেই। খিলাফাহবিহীন উম্মাহ—এতিম। খিলাফাহ উম্মাহর জন্য আল্লাহর খাস রহমত। খিলাফাহব্যবস্থা ইসলামবিরোধী শক্তির জন্য ত্রাস। খিলাফাহর প্রতি নিরঙ্কুশ ভালোবাসা বিশুদ্ধ ঈমানের আলামত। খিলাফাহর প্রতি বিদ্বেষ-ভীতি ‘উবাই-সাবায়ি’-এর পরিচায়ক। শিয়া ও মুনাফিকই খিলাফাহর প্রতি শত্রুতা পোষণ করে। খিলাফাহর কথা ভাবা, খিলাফাহর কথা বলা, কোনো না কোনোভাবে খিলাফাহ প্রতিষ্ঠার মেহনতে শরিক থাকা প্রতিটি মুমিনের কর্তব্য।

592 pages, Hardcover

Published January 1, 2025

9 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Sayem Bin.
91 reviews
January 30, 2026
একরাশ মুগ্ধতা নিয়ে পড়তে বসে মাঝে অনেক অনেক তথ্যের বা শিক্ষামূলক কথাবার্তায় খেই হারালেও শেষের দিকে এসে আবারো ভালো লেগেছে।


আগে পড়া 'ইশকুল অব লাভ' ও 'দোস্ত জানেমান' এর সাথে এর তফাৎ এই যে, এতে অনেক দিকে কাহিনি বিস্তৃত হয়েছে। সাথে এসেছে ইতিহাসের বিভিন্ন আলাপ-আলোচনা। যেমন দেশভাগ, দাঙ্গা, '৭১ এর যুদ্ধকালীন পরিস্থিতি, দেওবন্দ সহ বহুত আলাপ।


এসব পড়তে পড়তে একবার মনে হয় ইতিহাসের বই, তো পরক্ষণেই কাহিনির আবেগে সেটা উবে যায়। হ্যা, এটা সত্যি যে বইটা পড়তে প্রচুর পরিমাণে শক্তি খরচ করতে হয়েছে। মনোযোগ ধরে রাখার শক্তি যাকে বলে আরকি!

সবকিছু ছাপিয়ে মনে থাকবে 'রুবাবা' আপুর শেরগুলো। 'রুবাবা'র আলাপনের সময় কিছু পরপরই শেরের উপস্থিতি দারুণ জমিয়ে তুলেছিলো বইটাকে।


~ ৩০/০১/২০২৬
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.