Jump to ratings and reviews
Rate this book

বিনোদন গণিত

Rate this book
ধাঁধা বা আকর্ষণীয় সমস্যাকে যদি ‘গাণিতিক’—এই বিশ্লেষণে না জড়িয়ে সাদামাটাভাবে উপস্থাপন করা হয়, তাহলে সাধারণ মানুষের অনুসন্ধিৎসু মন মাত্রেই তার সমাধান খুঁজে বের করতে উৎসাহী হয়, কিন্তু যে মুহূর্তে নাম বলবেন ‘গাণিতিক ধাঁধা বা সমস্যা’—ওটা যত চিত্তাকর্ষকই হোক না কেন, কেউ পড়ে দেখতেও উৎসুক হবে না—আমাদের গণিতভীতি এতই উৎকট। এর একটি চমৎকার উদাহরণ দিয়েছেন ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক রেমন্ড স্মাল্লিয়ান। তিনি মনে করেন, যুক্তিবিদ্যা ও গাণিতিক ধাঁধা শিক্ষার ক্ষেত্রে বুদ্ধিবৃত্তির অনুশীলনে প্রভূত সহায়ক। তাঁর রচিত ধাঁধার একটি বই প্রসঙ্গে এক বন্ধু তাঁকে টেলিফোনে উৎসাহভরে জানালেন, ‘আপনার বইটির নিয়ে আমার ছোট ছেলে বেশ মেতে উঠেছে, সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করে যাচ্ছে।’ তারপর ফিসফিস করে, কিন্তু ফন্দি আঁটার সুরে এও বললেন, ‘সাক্ষাৎ হলে আপনি যেন তাকে আবার বলে না বসেন, সে যা করছে তা গণিতেরই অনুশীলন, কারণ সে গণিতকে ভয় করে।’
এই বইটির ‘বিনোদন গণিত’ নামকরণে আমারদের শঙ্কা রয়েছে পুরোমাত্রায়। তবে ভরসা এই যে, ভূমিকাটি এবং দু-চার পাতাও তো কতিপয় পাঠক উল্টিয়ে দেখবেন এবং একটু মনোনিবেশ করলেই দেখতে পাবেন, সেখানে গণিতের চেয়ে যুক্তি ও বুদ্ধির খেলাই বেশি, আর এদের মধ্যেই হয়তো বইটির ‘বিনোদন’ বৈশিষ্ট্য প্রতীয়মান হবে ও প্রচারলাভ করবে। তরুণ শিক্ষার্থীদের (ও অন্যান্য অনেকের) ব্যাপক গণিতভীতির পটভূমিতে বইটির এরূপ অনুকরণর একটি দুঃসাহসিক অভিপ্রায়ও রয়েছে, এবং তাহলো—খেলা, ম্যাজিক, ধাঁধা ইত্যাদির মাধ্যমে তাদের গণিতভীতি দূর করা। কিশোর শিক্ষার্থীগণ বন্ধু-বান্ধবের সঙ্গে কাটাকাটি খেলা, ‘আচ্ছা বলো দেখি’-র জবাব খোঁজার মধ্য দিয়েই সমস্যা সমাধানের অনুশীলনীতে হাতেখড়ি নেয়। গণিতের পাঠ্য-পুস্তকের বাইরে যেসব ধাঁধা, খেলা, mathematical games, puzzles, pastime, recreations, brain teasers এবং এ ধরনের যা কিছু সমস্যা রয়েছে, গণিতে পটু-অপটু, দক্ষ-অদক্ষ নির্বিশেষে সকলের যা চিত্তাকর্ষণ করে, যার সমাধান মূলতঃ গণিতের নিয়ম-নীতির মধ্যে নিহিত, সেগুলোকেই আমরা ‘বিনোদন গণিত’ নামে অভিহিত করবো।

ভূমিকা থেকে।

191 pages, Hardcover

First published December 1, 1985

3 people are currently reading
10 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (75%)
4 stars
1 (25%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.