Jump to ratings and reviews
Rate this book

জিনিয়াস জিনিয়ান

Rate this book
ফ্ল্যাপে লিখা কথা
স্কুলের ভাঙা দেয়ালের ওপর যে তিনজনকে বসে থাকতে দেখা যাচ্ছে, ওদের একজনের নাম-রাকিব, দ্বিতীয়জন-শুভ্রা, তৃতীয়জন-ফাহাদ। দূর থেকে ওদের বেশ স্বাভাবিক মনে হলেও বেশ সিরিয়াস দুটো কাজ করার জন্য বসে আছে ওরা এখানে। নতুন একটি ছেলে এসেছে এই পাড়ায়, নাম জিনিয়ান। কিছুক্ষণের মধ্যে এই রাস্তা দিয়ে বাসায় যাবে সে। ওকে ধরে দু গালে দুটো রাম থাপ্পর দেওয়া হবে আগে, তারপর ন্যাড়া করে দেওয়া হবে পুরো মাথা।

কাজটা অবশ্য ওরা নিজেরা করবে না, গাব্বু করবে। গাব্বু হচ্ছে এ পাড়ার সবচেয়ে শক্তিশালী ছেলে। যদিও রাকিবদের বয়সীই ও, কিন্তু ওদের চেয়ে ও বেশ লম্বা এবং প্রচণ্ড মোটা। কেবল বুদ্ধিই যা একটু কম। রাকিবরা পড়ে ক্লাস সেভেনে, আর গাব্বু এখনো ক্লাস ফোরেই পড়ে আছে। এ পাশ থেকে দেখা যাচ্ছে না ওকে, দেয়ালের ওপারে লম্বা একটা খুব হাতে নিয়ে বসে আছে ও অদীর আগ্রহে। কারণ কাজ দুটো করে দিতে পারলে দুটো মেগা আইসক্রিম আর দুটো ম্যাংগো জ্যুস দেওয়ার চুক্তি হয়েছে রাকিবদের সঙ্গে।

জিনিয়ান একসময় সামনে এলো ওদের। গাব্বু অবাক হয়ে বলল, ‘ওকে থাপ্পর মারতে হবে, মাথা ন্যাড়া করতে হবে।’
তারপর?

জিনিয়ান প্রমাণ করে দিল- না, সাধারণ কোনো ছেলে সে নয়, সে জিনিয়াস।

Unknown Binding

Loading...
Loading...

About the author

Sumanto Aslam

202 books51 followers
Sumanto Aslam ( Bengali: সুমন্ত আসলাম) is a Bangladeshi journalist and novelist. He was the sectional editor of Alpin, the weekly satirical supplement of Prothom Alo and wrote his editorial under the banner "Boundule". Now he is the sectional editor of Pachal.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (30%)
4 stars
0 (0%)
3 stars
4 (40%)
2 stars
2 (20%)
1 star
1 (10%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Tazrean Alam.
4 reviews49 followers
February 23, 2018
আরো ৭/৮ বছর আগে পড়লে হয়তো ৪ রেটিং করতাম।
Profile Image for Abdus Sattar Sazib.
259 reviews18 followers
November 21, 2021
আমাদের একজন বাউন্ডুলে লেখক আছেন। লেখক বাউন্ডুলে কি না তা নিশ্চিত করে বলা যায় না অবশ্য, তবে তিনি বাউন্ডুলে নামে একটা সিরিজ লিখতেন। প্রতি সোমবারে তা ছাপা হতো পত্রিকার পাতায়। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকতাম। পড়তে পড়তে আমাদের মনে হত এই লেখকের কাঁধে নিশ্চিতভাবেই একটি ঝোলা আছে। তিনি খালি পায়ে পথে পথে ঘুরে বেড়ান, আর মানুষ দেখেন। তিনি মানুষের যন্ত্রণাকে ধারণ করতে পারেন, মানুষের দৈনন্দিন কথাবার্তা তার চাবুক কলাম লাগতো স্লোগানের মত। লেখকের নামটা অনেকেই হয়তো অনুমান করতে পারছেন।

তার নাম সুমন্ত আসলাম। তিনি এখনো বাউন্ডুলে লিখেন। প্রতি বছর বইমেলায় তা প্রকাশিত হয়। সুমন্ত আসলামকে শুধুমাত্র বাউন্ডুলে সিরিজ দিয়ে মূল্যায়ন করা অনুচিত কাজ হবে। কারণ এছাড়াও তার বইয়ের সংখ্যা কম না। তিনি লিখছেন কিশোর উপন্যাস, লিখেছেন প্রেমের গল্প, লিখেছেন রম্য রচনা।

আমি লেখক সুমন্ত আসলামের ভক্ত।
গল্প, উপন্যাস, রম্যরচনা সব মিলিয়ে প্রায় ১০০টি বই প্রকাশিত হয়েছে সুমন্ত আসলামের। বাংলাদেশে তার ভক্ত সংখ্যা অনেক। দু’চোখ ভরা স্বপ্ন তার। দেশ, জাতি, সমাজ, মানুষ সবাইকে নিয়েই তিনি স্বপ্ন দেখেন। সবার ভালো থাকার স্বপ্ন দেখেন। অনেক ভালোবাসা নিয়ে স্বপ্ন দেখেন। আর, সে সব স্বপ্নের বীজ তিনি বপন করেন পাঠকের মনেও। তাইতো কাছের বন্ধুরা তাকে বলে স্বপ্নবাজ। এই লেখক অনেক দূর যাবেন। উনি কখনও ঝরে পড়বেন না। এই লেখক খুব সহজ সরলভাবে জীবন যাপন করেন। একদম মাটির মানুষ। কোনো অহংকার নেই। সবার সাথে হাসি মুখে কথা বলেন। বইমেলায় তাকে দূর থেকে খুব সুন্দর পাঞ্জাবী পড়ে আসতে দেখেছি। উচা, লম্বা প্রানবন্ত একজন মানুষ। চোখে ভারী চশমা।

আমার অত্যন্ত পছন্দের একজন লেখক। যাই হোক, সুমন্ত আসলামের সব বই পড়া না হলেও আমি তার বেশির ভাগ বইই পড়ে ফেলেছি। প্রতিটা লিখাই আমি খুব মজা করে পড়ি। ভালো লাগে খুব, পড়ে তৃপ্তি পাই। ঠিক তেমনি এই লিখটাও ব্যতিক্রম নয়, ভালো লেগেছে বইটা।
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 2 of 2 reviews