Jump to ratings and reviews
Rate this book

আফ্রিকার দিনরাত্রি

Rate this book
আফ্রিকার কথা ভাবতেই যেন চোখের সামনে ভেসে ওঠে কালো মানুষ আর বিচিত্র জন্তু-জানোয়ারের বিস্তীর্ণ সাম্রাজ্য। এর বাইরেও আফ্রিকার ইতিহাস ভয়াবহ মানবিক বিপর্যয়ে ঘেরা। সেখানে দারিদ্র্যপীড়িত মানুষের নিত্যদিনের জীবনযুদ্ধের গল্প যেমন আছে, তেমনি যুদ্ধ দাঙ্গা গণহত্যা আর ভয়ংকর মারণব্যাধি এইডসের আঘাতে জর্জরিত আফ্রিকার জনপদ। সেইসব কথকতা আর কালো মানুষদের জীবনের বিবিধ বাস্তবতা নিয়েই ‘আফ্রিকার দিনরাত্রি’।

116 pages, Hardcover

First published February 1, 2025

2 people want to read

About the author

Afsan Chowdhury

13 books3 followers
Afsan Chowdhury is a Bangladeshi liberation war researcher, columnist and journalist. He received Bangla Academy Award in the year 2018 for his contribution to the liberation war literature.

Chowdhury was born on 16 February 1952 in Dhaka. After completing his higher education from the Department of History in Dhaka University, he started his career in journalism. During his career as a journalist, he served as an editor for Dhaka Courier, contributed to The Daily Star and also produced a number of BBC World Service series. He was also one of the founder Promoter of United News of Bangladesh, one of the country's leading news agencies. He is a teacher of BRAC University and runs the Diversity Studies Cluster there.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Tuton Mallick.
100 reviews5 followers
March 20, 2025
20th March 2025
বই: আফ্রিকার দিনরাত্রি
লেখক: আফসান চৌধুরী
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৫
প্রকাশনা: প্রসিদ্ধ পাবলিশারস
দাম: ৩০০/-
পৃষ্ঠা: ১১৬
ধরন: ভ্রমণ কাহিনী
প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্যে

আফ্রিকার দিনরাত্রি মূলত লেখকের আফ্রিকায় জাতিসংঘের হয়ে কাজ করার সময়ের বিভিন্ন ঘটনার বর্ণনা। লেখককে আমার খুব সাহসী মনে হয়েছে। কারণ নব্বইয়ের দশকে আসলে আগে থেকে জেনে কোনো দেশে যাওয়াটা একটু কঠিন। তার উপর সেটি যদি আফ্রিকা হয় তাহলে সম্ভব না বলাই যায়।

লেখক উগান্ডার, নাইজেরিয়ায় ও ইথিওপিয়ার বর্ণনা এসেছে এখানে। তবে মূলত নাইজেরিয়ার বর্ণনা ছিল। লেখক ছিলেন এইডস রোগের সচেতনতামূলক কাজের কর্মী। আমি এই বই পড়ার আগে জানতাম আফ্রিকাতে এইচআইভি পজিটিভ বেশি কিন্তু এই বই পড়ার পর মনে হয়েছে সংখ্যাটা আসলে মহামারী আকারের বেশি।

বইতে মূলত নাইজেরিয়ার তৎকালীন বিভিন্ন গোষ্ঠী ও রাজনৈতিক পরিস্থিতির কথা বলা হয়েছে। বইতে বারবার উঠে এসেছে নাইজেরিয়ান নাগরিকদের মদ খাওয়া ও অনিয়ন্ত্রিত যৌন সম্পর্কের বিষয়গুলো। দারিদ্রতা ও বিভিন্ন গোষ্ঠীর ভেদাভেদ নাইজেরিয়ার মূল সমস্যা। লেখকের মতে আসলে এতগুলো জাতিকে এক করে একটি দেশ করাটা একটি ভুল সিদ্ধান্ত। হয়তো আলাদা আলাদা দেশ করলে নাইজেরিয়া থেকে ১৫-১৬ টি দেশের উদ্ভব হতো এবং জাতিগত বিদ্বেষ অনেকাংশে কম থাকতো।

বইটি লেখক আরেকটু দীর্ঘ এবং গোছালো করলে হয়তো আরো ভালো লাগতে পড়তে। বইয়ের প্রচ্ছদটি অসাধারণ ছিল।
#ধূসরকল্পনা
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.