উর্দু ভাষার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বেশ ভালো হবে। ইংরেজির সঙ্গে মিলিয়ে ধাপে ধাপে সহজ করে লেখা হয়েছে। অনুশীলনী রাখা আছে পর্যাপ্ত, সেগুলো করা গেলে অনেক ভালো। শব্দের লিঙ্গভেদে বিভিন্ন পরিবর্তন উর্দু ভাষার অন্যতম জটিলতা। সেই মুজাক্কার-মুআন্নাস বা পুংলিঙ্গ-স্ত্রীলিঙ্গ বিষয়ে আরেকটু বিস্তারিত লিখলে ভালো হতো। সবার শেষে কোন ক্রিয়ার সঙ্গে نے বিভক্তি আসবে, কোনটার সঙ্গে আসবে না বরং کو বিভক্তি আসবে এসব নিয়ে একটা সুন্দর পাঠ আছে ভোকাবুলারি অধ্যায়ে। বইটি পড়ে উপকৃত হয়েছি। সহজে উর্দু ভাষার বেসিক জানতে চাইলে পড়তে পারেন। রিকমেন্ডেড।
রেটিং : ৪/৫