What do you think?
Rate this book


92 pages, Hardcover
First published February 1, 1976
বন্ধুগণ, বন্ধুগণ, পৃথিবীতে সময়ের চেয়ে নিষ্ঠুর কিছু নেই। যেদিকেই যাই, দেখি মানুষের ছড়ানো বীজ থেকে গজিয়ে উঠেছে ঘরবাড়ি, মানুষ-ছানা, নতুন গাছ। সব পুরনো মাঠ প্রান্তর হারিয়ে গেছে। চেনা জায়গার সব চিহ্ন মুছে নিয়ে গেছে এক অদ্ভুত অদৃশ্য সময়-নদীর বান। শৈশবে যেমন আলো দেখেছি, অন্ধকার দেখেছি, তার আর কিছুই অবশিষ্ট নেই। বুড়ি নদী, তুমি আমার কত কী ভাসিয়ে নিয়ে গেছ!
নদী উত্তর দেয়, পাগল ছেলে, ফিরে যা, ফিরে যা। তোর যা হারিয়েছে সব ফিরিয়ে দেব একদিন। তখন বলবি, এত জঞ্জাল কোত্থেকে এল?