বুড়ো লোকটা আরও একবার ঘষা দিল পিছন থেকে। পারভিন নিজেকে বাঁচাতে সামনে এগোনোর চেষ্টা করল। সিটে বসে আছে স্থুলাকায় এক মহিলা। দেখেই বোঝা যায় খবিষ প্রকৃতির। এখন, পারভিন একটু সামনে এগোতেই আরও নিশ্চিত হওয়া গেল মহিলা আসলে কেমন চিজ। পারভিন এগোতেই সে খে-খে করে উঠে বলল, ‘আরে, সমস্যা কী? শইলের উপ্রে উইঠা পড়বা নাকি?’
বাসে শ্লীলতাহানি নিয়ে লেখা ছোট একটা গল্প। এই ছোট গল্পের মধ্যে ও অনেক সুন্দর একটা ম্যাসেজ দিয়েছেন লেখক। কতো সুন্দর করেই না গল্পটা লিখেছেন। পড়তে যেয়ে রাগে আর ঘৃণায় মন ভরে উঠছিল শ্লীলতাহানিকারীর প্রতি। অসাধারণ একটা ছোট গল্প বলতেই হবে।
একটা টিপিক্যাল গল্পকে কত সুন্দর রূপ দেয়া যায় দেখিয়েছেন লেখক। ছোট্ট একটা গল্প, তবে এর মধ্যেই আপনার মধ্যে শ্লীলতাহানি যারা করে তাদের প্রতি ঘৃণা জন্মাবে। এবং গল্পের শেষে একটা সুন্দর মেসেজ দেয়া হয়েছে।