Jump to ratings and reviews

একটা দুপুর মরে গেল

কুসুম ফিরল সন্ধ্যার রং সঙ্গে করে। আমার ইচ্ছে করল, কোনো প্রশ্ন-ট্রশ্নো না করে ঠাঁস করে একটা চড় বসিয়ে দেই; ইচ্ছেটাকে চাপা দিলাম। বুড়ো বয়সে কেলেংকারী বাঁধানোর কোনো মানে নেই।
কুসুম বলল, আনু, আজ আমি চাকরিটা ছেড়ে দিয়ে এলাম। আমি বললাম, কুসুম, ও কুসুম...
—বলো।
—আমাকে কিছু টাকা দিবা?
—বই কিনবা?
—না, একটা টাইমমেশিন কিনব। এক লাফে আমাদের যৌবনে ফিরে যাব...
কুসুম আমার গালের খসখসে চামড়ায় হাত রেখে বলল, চলো, আমরা জীবনের বাকি কয়টা দিন ৩০ বছর পেছন থেকে শুরু করি...দিন-রাত একসঙ্গে বাঁচি...
আমার চোখ কোন ফাঁকে ঝাঁপসা হয়ে গেল। আমি দেখছি পরির মতো একটা মেয়ে তার মায়াভরা চোখ দুটি মেলে আমার দিকে চেয়ে আছে, ও চোখে ভালোবাসা উপচে পড়ছে।

80 pages, Hardcover

Published January 1, 2021

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Mohammad Alamin.
232 reviews26 followers
September 28, 2024
ছোট গল্পের বই। মোট ২২টি গল্প আছে। ২-৩ পাতার ছোট গল্প গুলো এতো ভালো লাগবে তা ভাবেনি। গল্পগুলো অনেক ভালো ছিল। সময়টা ভাল কেটেছে। বইয়ের ছোট্ট মিষ্টি প্রেমের গল্পগুলি দারুণ লেগেছে।
Displaying 1 - 1 of 1 review