Jump to ratings and reviews
Rate this book

দাঁড়াচ্ছি দরজার বাইরে

Rate this book

64 pages, Hardcover

Loading...
Loading...

About the author

Binayak Bandopadhyay

31 books4 followers
বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কলকাতায়। বাবা খ্যাতনামা সংস্কৃত পণ্ডিত, স্বর্গীয় পরেশনাথ বন্দ্যোপাধ্যায়; মা গৌরী বন্দ্যোপাধ্যায়। পিতৃকুল নিঃসম্বল উদ্বাস্তু, মাতৃকুল মলুটির রাজপরিবার। প্রথম কবিতা প্রকাশ পায় সাউথ পয়েন্ট স্কুল ম্যাগাজিনে। প্রথম গল্প ‘উনিশ-কুড়ি’ পত্রিকায়। প্রথম উপন্যাস, শারদীয় ‘দেশ’ পত্রিকায়, ২০০৭ সালে। লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ। কবিতার জন্য পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার, বাংলা আকাদেমি শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার, ভাষানগর পুরস্কার ইত্যাদি। গদ্যের জন্য পেয়েছেন শর্মিলা ঘোষ স্মৃতি পুরস্কার। লিখতে ভালবাসেন এমন লেখা যা আমরা পড়তে চাইলেও লেখার সাহস পাই না। আইওয়া আন্তর্জাতিক লেখক শিবিরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ২০১৪ সালে। ঠাকুর শ্রীশ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শিষ্য। শখ: নতুন বই, পুরনো গান।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for NaYeeM.
229 reviews69 followers
Read
October 13, 2022
আপাতত কেমন লাগলো তা বলছি না এবং রেটিং ও দিচ্ছি না, কারণ কবিতাগুলো সময় করে আবার পড়ে দেখা লাগবে মনে হলো!

তবে আপাতত এইটুকু বলতে পারি, কবিতার ধরণের দিক দিয়ে, মানের দিক দিয়ে এই কবি মারাত্মক underrated!!
বর্তমান কবিদের মধ্যে শ্রীজাত অনেক পরিচিতি লাভ করলেও বিনায়ক সেভাবে পরিচিতি পাননি মনে হয়েছে।।

এই বইয়ের অনেক কবিতা সেভাবে না বুঝলেও, এতটুকু বুঝলাম যে উনার কবিতাতে একটা নিজস্ব ক্লাস আছে এবং তাতে উঠে এসেছে সাধারণ মানুষের কথাবার্তা, নগরের কথাবার্তা।
অনেকসময় কবিতার ভাষা এমন যে, সাধারণ মানুষ কথা বলছে। অনেক কবিতা frank স্টাইলে লেখা হয়েছে।
উনার কবিতা পড়লে বুঝা যায় আধুনিক বাংলা কবিতা কতটা পরিবর্তন হয়েছে! একদম ভিন্নভাবে চিন্তা করতে হয় এই কবিতাগুলো পড়তে, মানে হলো বর্তমান এবং আধুনিকতার মিশ্রণের একটা গন্ধ পাওয়া যায়।।

আমরা জীবনধারণে যেসব জিনিসপত্র ব্যবহার করি, যেসব শব্দ ব্যবহার করি বা যেসব situation বর্তমান সময়ের, সেসব অনেক বেশি এসেছে কবিতাতে।।
অনেক কবিতা উদ্ভট বা ক্রিপি লাগলেও বেশ অনন্যতা, সমসাময়ীকতা লক্ষ্য করা যায় কবিতার ভাষাতে এবং বিষয়বস্তুতে

(কবিতা যে সেভাবে বিশ্লেষণ করতে পারি তা না।
স্বল্প জ্ঞানে যতটুকু পারি ততটুকু নিয়ে কিছু বলার চেষ্টা করেছি মাত্র। কারণ, মনে হয়েছে এই কবির আরো মানুষের কাছে পৌঁছানো উচিত)
Displaying 1 of 1 review