প্রকাশিত হলো স্বপ্নজিত মিত্রের গল্পচয়ন হরেক মাল সাড়ে ছ'টাকা। ছয়টি সমকালীন গল্পের এই সমাহারে স্বপ্নজিত তুলেছেন সেই চিরকালীন প্রশ্ন - যদি কবিতারা সেই পুরাতন ভৃত্যের দিন থেকে কখনো রুক্মিনীর সাথে রেলস্টেশানে, কখনো কফিহাউসের আড্ডার সোনালী স্মৃতি ধরে, এমন কি হাল আমলে বেণীমাধবের নষ্ট মেয়ের মাধ্যমে ছোটোগল্পের আঙিনায় বারংবার ঢুকে পড়তে পারে, তবে ছোটো গল্পই বা কবিতার আঙ্গিকে ঢুকে পড়বে না কেন? তাই তার গল্পেরা গদ্য ও পদ্যের এক মিলিত ছান্দিক আন্দোলন। তার গল্পের সাধারন চরিত্ররা প্রতিদিনের কাজের মাঝে কখন অচেতনে ঢুকে পড়ে আধো স্বপ্নের জগতে যার সাথে আমাদের পরিচিতি নিবিড়, কিন্তু যা সচেতন মনের কাছে চিরকালই অধরা। কিন্তু তা স্বত্ত্বেও তার গল্পদের ভিত বাস্তবতার রূঢ় জমিতে দৃঢ়ভাবে প্&