বৃষ্টিতে ভিজে যাওয়া কাব্য টি ছোট বেলায় লিখেছিলাম। লেখাটি আমার লেখার খাতায় পরে ছিল বহু বছর। ভাবলাম লেখাটি প্রকাশ করি, এবং এই শিরোনাম দিয়েই একটি কাব্য গ্রন্থ প্রকাশ করি। যেহেতু আমার লেখা গুলো একান্তই আমার নিজের জন্য লেখা, তাই বই প্রকাশের ক্ষেত্রে সবসময়ই আমার মধ্যে কিছুটা দ্বিধাবোধ কাজ করে। তবুও এই বইটি প্রকাশ করা।