এক বিশাল, গহন অরণ্য। এই অরণ্য পাহারা দেয় জল্পেশ্বর। হঠাৎই একদিন অরণ্যের নৈঃশব্দ্য ভেঙে, শান্তি গুঁড়িয়ে দিয়ে হাজির হয় চারজন। জল্পেশ্বরের চোখের সামনে ঘটে যেতে থাকে ভয়ংকর সব দুর্ঘটনা। তবু প্রাণ থেকে প্রাণে বয়ে যাওয়া বহমান রক্তের স্রোত অনুভব করতে করতে জল্পেশ্বর কেন কামনা করে এক পূর্বাপর পৃথিবীর অচ্ছেদ্য বন্ধন?
Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".
সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।
অসাধারন বই। সুবিশাল গহীন অরণ্য, কাজল কাল দিঘী আর জঙ্গলের অধিবাসী মানে বন্য পশুরা তো আছেই। এরই মাঝে বড় হয় যজ্ঞেশ্বরের পুত্র জল্পেশ্বর। বড় হয় গঞ্জে যায়... বিভিন্ন ঘটন অঘটনের পরে বাবার মত সেও হয় জঙ্গলের অধিবাসী। গহীন অরণ্য একই থাকে। একই রকম থাকে সেই দিঘীর কাল জল। পরিবর্তন হয় সময়ের... যেই সময়ের ছাপ পড়ে জল্পেশ্বরের দেহে.... শান্তিতেই বেশ ছিল জল্পেশ্বর। বিপত্তি আসে একসময়। চার আগন্তুক তার নিস্তরঙ্গ জীবনকে এলোমেলো করে দেয়। ব্যাহত হয় জঙ্গলের শান্তিও। কারা এরা?? কি তাদের উদ্দেশ্য? সমরেশের একটা মাস্টারপিস.... অসাধারন বর্ণনাভঙ্গি। বর্ণনা পড়তে পড়তে কেবল বিভূতির কথা মনে পড়ছিল... আর মন হারিয়ে যাচ্ছিল সেই গহীন অরণ্যে... আসলে আমরা যতই আধুনিক হই প্রাচীনকাল থেকে চলে আসা প্রকৃতির জন্য প্রেম অস্বীকার করব কি করে? :-)