Jump to ratings and reviews
Rate this book

অর্জুন #15

একমুখী রুদ্রাক্ষ

Rate this book

124 pages, Hardcover

Published January 1, 2000

Loading...
Loading...

About the author

Samaresh Majumdar

347 books733 followers
Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".

Some of his famous characters are:

1. Animesh & Madhabilata (Animesh Quartet)
2. Arjun - Fictional sleuth.
3. Dipaboli (Saatkahon)

সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

মৃত্যু : ৮ মে, ২০২৩

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (8%)
4 stars
26 (20%)
3 stars
47 (37%)
2 stars
29 (23%)
1 star
13 (10%)
Displaying 1 - 13 of 13 reviews
Profile Image for Aishu Rehman.
1,146 reviews1,192 followers
October 19, 2024
অর্জুনের যতগুলো লেখা পড়েছি তার মধ্যে সবচেয়ে বেশি অযৌক্তিক আর ফালতু গল্প ছিল এটা। একটা রুদ্রাক্ষের মাধ্যমে থট রিডিং করা আর যাইহোক সত্যসন্ধানীর সাথে যায় না, বিশেষ করে যখন এই রুদ্রাক্ষের সাহায্যেই রহস্যের সমাধান সে করছে।
Profile Image for Anika Tabassum .
89 reviews29 followers
August 12, 2025
একজন গোয়েন্দা হয়ে অতিপ্রাকৃত জিনিস পাতির উপর বিশ্বাস গল্পটাকে দুর্বল করে দিয়েছে, খানিকটা বিরক্তিকরও বটে!
Profile Image for Owlseer.
246 reviews16 followers
July 4, 2025
অতিশয় অখাদ্য বস্তু। পড়তে গিয়ে পেটে যেন ঝড় উঠেছে, এখন বদহজমের ভয়ে টেনশনে আছি! মাঝে মাঝে মনে হচ্ছে, এই বইয়ের পাতাগুলো যেন পড়ার বদলে পাকস্থলীতে গিয়ে হুলুস্থুল বাঁধিয়ে দিচ্ছে! এদিকে এইচএসসি পরীক্ষা চলছে, এখন যদি বদহজমের ধাক্কায় পরীক্ষার হলে বসে পেট চেপে ধরতে হয়, তাহলে তো ল্যাজে গোবরে অবস্থা হবে! ওফ, এখন শুধু দোয়া করি, পেটটা শান্ত থাকুক!
Profile Image for Ratika Khandoker.
341 reviews39 followers
June 22, 2025
ইদানীং গল্প পড়ি ঢিমা তালে,কিন্তু গল্প শোনা হয় অনেক।
গপ্লো মীর এর ঠেকে শুনলাম একমুখী রুদ্রাক্ষ।মীর এর ঠেকে শোনা গল্পের অভিজ্ঞতা বরাবর-ই দারুণ।

তবে অর্জুনকে বেশ বোকাবোকা-ই লাগলো এখানে।একটা অতিপ্রাকৃত ক্ষমতা লাভের পর কেনো সেটা মানুষকে জানাতে হবে প্রয়োজন ছাড়া?
যাহোক,কেস সলভ দিয়ে কথা,অর্জুন সেটা করেছে।ব্যস শেষ।
Profile Image for Niloy Gourh.
73 reviews2 followers
September 11, 2020
আমার খুব ভালো লেগেছে।
রহস্য আর পাহাড় আর কল্পনার কি সুন্দর মিশ্রণ
Profile Image for Al Amin.
7 reviews
June 25, 2025
Good story. This book is good for a one-time read or listen. I listened to it on the ‘Goppo Mirer Thek’ YouTube channel.
Profile Image for Avradeep  Sinha.
136 reviews4 followers
June 29, 2025
আমার মতে 'একমুখী রুদ্রাক্ষ' তেমন জমেনি, কারণ গল্পে গাঁজাখুরি অলৌকিক ব্যাপারটা না থাকলে আরও ভালো লাগত। ২/৫ তারা দেওয়ার কারণ হলো, এই ধরনের কাহিনী বিশ্বাসযোগ্য না হওয়ায় পাঠক টানতে পারেনি।
16 reviews
July 2, 2025
etota faltu ekta boi kmne hoy... cls 3 er polapain o er thke vlo likhbe .. arjun etota gadha kmne hoite pare
Profile Image for Alamgir Baidya.
200 reviews7 followers
September 27, 2025
অর্জুন সিরিজের নিরিখেও খুবই খাজা গল্প এটা। একমুখী রুদ্রাক্ষের মালার কল্যাণে অর্জুন কে কী ভাবছে সব শুনতে পায়, এই হচ্ছে এই গপ্পের সমাধানের মোডাস অপারেন্ডি। আর কিছু বলার নেই।
10 reviews
March 1, 2026
অর্জুন একজন গোয়েন্দা হিসেবে ভাবাই যাচ্ছে না এই বইটি পড়ে কেননা গোয়েন্দার মতো কিছুই সে করেনই। কেস সলভ হওয়ার পুরো কৃতিত্ব যায় সেই রুদ্রাক্ষ মালার
Profile Image for Rashed Chowdhury.
103 reviews1 follower
June 15, 2026
অতিপ্রাকৃত ক্ষমতা দিয়েই যদি কেস সলভ করা যায়, তাহলে আর গোয়েন্দাগিরি করে কোন লাভ নেই! 🥴
Displaying 1 - 13 of 13 reviews