Jump to ratings and reviews
Rate this book

মরা মানুষের হাত

Rate this book
শহুরে অ্যাপার্টমেন্ট ছেড়ে গ্রামের দিকে বাস করার স্বপ্ন সিআইডি অফিসার ইরফান সিদ্দিকীর। কিন্তু বাড়ি দেখতে গিয়ে শীতের এক সকালে দুঃস্বপ্নে পরিণত হলো স্বপ্নটা। জোড়া লাশ আবিষ্কৃত হলো বাড়ির বাগানে। কারা এরা? ফরেনসিক রিপোর্ট বলছে, কমসে কম পঞ্চাশ বছর আগে হয়েছে খুনগুলো! এতগুলো বছরেও তাহলে এদের খোঁজ পড়ল না কেন? তদন্ত শুরু করল ইরফান ও তার সহকর্মীরা। মাঠে নেমেই টের পেল ওরা—কত ধানে কত চাল আর কত গমে কত আটা!

110 pages, Hardcover

Published February 1, 2024

1 person want to read

About the author

Duke John

28 books9 followers
ডিউক জনের জন্ম ৩১ জানুয়ারি, ১৯৮৪ সালে। সেবা প্রকাশনীতে প্রথম শুরু হয় ২০১৪ সালে ওয়েস্টার্ন 'সুবর্ণ সমাধি' দিয়ে। এর পর জুল ভার্নের 'দক্ষী‌নের যাত্রী' আসে ২০১৫ সালে। এর পর তার কাছ থেকে আমরা পেয়েছি উইলিয়াম হাওয়ার্ড, এমিলিও সালগ্যারি, পার্ল এস. বাক, পি. জি ওডহাউস, মিশেল মোরান, মেরাল ওকায়, রবার্ট ই. হাওয়ার্ড সহ অনেক দুর্দান্ত ও বিক্ষাত লেখকদের বইগিুলো। ওয়েস্টার্ন সিরিজের বই ’সূবর্ণ সমাধি’, তিনটি পিশাচ কাহিনী ও হরর কাহিনীর বই, এবং সব শেষে প্রকাশিত হয়েছে মাসুদ রানা সিরিজের সর্বশেষ বই (৪৬৭ তম) ‘শকওয়েভ’, বইটিটে কাজীদার পাশাপাশি সহযোগী লেখক হিসেবে তিনি আছেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
3 (75%)
2 stars
1 (25%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Anjan Das.
438 reviews18 followers
March 10, 2024
হেনিং ম্যানকেল এর "অ্যান ইভেন্ট ইন অটাম" অবলম্বনে ডিউজ জন লিখেছে "মরা মানুষের হাত"।

শহরে মেয়ে নীহারিকা কে নিয়ে বসবাস সিআইডি অফিসার ইরফান সিদ্দিকীর।শহরে জীবন ছেড়ে গ্রামের দিকে বসবাস করার শখ তাদের অনেক দিনের।এরকম একদিন কলিগ মজুমদারের আহবানে গ্রামের দিকে বাড়ি দেখতে গিয়ে বাড়ির উঠানে জোড়া লাশ দেখতে পেল ইরফান সিদ্দিকী। ফরেন্সিক রিপোর্টে উঠে আসল লাশ দুইটা কমপক্ষে ৫০ বছর আগের।কারা এরা? কাদের লাশ পুতে ছিল দীর্ঘদিন ধরে??

পাঠ প্রতিক্রিয়া -

খুব সুন্দর প্লট।একটা পারফেক্ট ক্রাইম থ্রিলারের আশা নিয়ে বসছিলাম।কিন্তু সুন্দর প্লটওয়ালা কাহিনীকে কিভাবে " পুটু" মারতে হয় তা এই বই না পড়লে বুঝা যাবে না।হুট করে যেন কাহিনী শুরু হল আর কিছু বুঝে উঠার আগে হুট করে যেন কাহিনী শেষ!কোন ক্যারেক্টর বিল্ডআপ নেই,নেই কোন ফরেনসিক রিপোর্টের ঠিকঠাক বিশ্লেষণ,হুট করে কাহিনী তে নতুন ক্যারেক্টর কোথেকে যেন এসে পড়ছে।একটা প্রপোয়ার বইয়ের সৌন্দর্য্য হল ক্যারেক্টর, কাহিনীর বিল্ড আপ।

প্রধান ক্যারেক্টার গুলার সঠিক ব্যাক স্টোরি নেই।শুধু পুরো বই জুড়ে বাসাই খুঁজে গেল যেন!সঠিক তদন্ত প্রক্রিয়ার ছিটেফোঁটাও নেই।বইয়ের এক জায়গায় লিখা ক্রাইম স্পটে একটা গাছকে বাড়তে দেখে কেমন জানি মনে হইছে তাতেই প্রটাগনিস্ট বুঝে গিয়েছে সেটা অন্যরকম আর সেটার নীচে লাশ থাকতে পারে!!হাউ ফানি!!

আমি সিউর মূল বইটায় আরো ডিটেইলস ভাবে সুন্দরভাবে সবকিছু বর্ননা করা আছে।এটার মত জগাখিচুরি না আমি ১০০% সিউর।

পার্সোনাল রেটিং - ২/৫
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.