বর্তমানকে ভিন্ন ফ্রেমে আবদ্ধ করা সাতটি গল্প। যেখানে বিচিত্র চিত্রকল্পে উঠে এসেছে জীবনের সব রঙ। মানবিকতা কিংবা তার উলটো পিঠ, ধ্রুব সত্যের মতো মৃত্যু, অস্বস্তিকর অপ্রাপ্তি এবং হারানো সময়ের আক্ষেপ, ঘুরেফিরে এসবই উঠে এসেছে গল্পগুলোতে। জীবনের নানা পর্যায়ের মতো গল্পগুলোতেও রয়েছে রোমাঞ্চ। তবুও, বেলাশেষের বিষণ্ণতার মতো খানিকটা হাহাকার যেন মিশে রয়েছে প্রতিটি গল্পেই।
বিনিয়ামীন পিয়াসের জন্ম ও শৈশব কেটেছে ঢাকায়। তবে কৈশোরের পুরোটা সময় কাটিয়েছেন বরগুনাতে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে৷ বই পড়া, লেখালেখি, ভ্রমণ কিংবা আড্ডা দেয়া এসবই তার ভীষণ পছন্দের। সায়েন্স ফিকশন, থ্রিলার ও পরাবাস্তব জনরায় লিখতে পছন্দ করেন, তবে অন্যান্য ঘরানার গল্পও লিখে থাকেন তিনি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন রহস্যপত্রিকায় তার বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে। এছাড়াও দেশের একাধিক প্রথম সারির দৈনিক পত্রিকাসহ লিখেছেন বেশ কিছু সাময়িকী ও যৌথ সংকলনে। ই-বুক প্ল্যাটফর্ম বইঘরে লেখকের একাধিক ই-বুক প্রকাশিত হয়েছে। "পৃথিবীর সব সুর থেমে গেলে পর" তার প্রথম প্রিন্টেড বই।