কবি মোহাম্মদ রফিক ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময়ের নানা ঘটনা গল্পগুলোর উৎস। মুক্তিযুদ্ধপরবর্তী সময়ে দেশের অবস্থা, রাজনীতি, নেতৃত্ব ও অর্থনৈতিক বিপর্যয়ের যে চিত্র, শোষকের সেই ফেলে যাওয়া প্রতিনিধিদের দ্বারা নিপীড়িনের শিকার স্বাধীনতা-পাওয়া মানুষদের অসহায় জীবনপ্রবাহ লক্ষ্য করা যায় গল্পগুলোতে। আছে যুদ্ধকালীন প্রেম-বিরহ-বিষাদের কথাও।
মোহাম্মদ রফিক বাংলাদেশের একজন কবি, লেখক ও শিক্ষক। তিনি একজন মননশীল আধুনিক কবি হিসাবে পরিগণিত, যাঁর আত্মপ্রকাশ ১৯৬০-এর দশকে। পাকিস্তান আমলে ষাটের দশকে ছাত্র আন্দোলন ও কবিতায় এবং স্বাধীন বাংলাদেশে আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাব্যিক রসদ যুগিয়ে তিনি বিখ্যাত হয়ে আছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে ২০০৯-এ অবসর নিয়েছেন। ২০১০ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। মৃত্যু : ৬ আগস্ট, ২০২৩।