Jump to ratings and reviews
Rate this book

যুযুধা

Rate this book
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, প্রাকৃতিক দুর্যোগ আর সেই সঙ্গে জঙ্গীবাদের উত্থান। সারাদেশে সিরিজ বোমা হামলায় বিপর্যস্ত সরকার। সরকারের এই দূর্বলতার সুযোগে বিরোধী দল সরকার পতনের ডাক দেয়। ঠিক এই সময়ে অজ্ঞাত পরিচয়ের এক ধনকুবের বিপুল পরিমাণ কালো টাকা নিয়ে এগিয়ে আসে সরকারকে সাহায্য করতে। অদৃশ্য হাতের ইশারায় বন্ধ হয়ে যায় বোমা হামলা। জঙ্গীবাদের উত্থান যেন নিমিষেই বিলীন হয়ে যায় দেশ থেকে। গোপন চুক্তি মোতাবেক শীর্ষ সন্ত্রাসী দু'জন ফাঁসির আসামীকে মুক্ত করে দেয় সরকার। সরকারের নিয়ন্ত্রণে চলে আসে দেশের পরিস্থিতি।

কিন্তু বিলিয়নিয়ার টাইকুনের পরিকল্পনা সম্পুর্ণ ভিন্ন। সরকারকে উৎখাত করে নিজের পছন্দের লোককে ক্ষমতায় বসানোর জন্য নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয় সে। ষড়যন্ত্র সফল করতে ব্যবহার করা হয় ফাঁসির আসামী দুই শীর্ষ সন্ত্রাসীকে। প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ খুন হলে ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। রহস্যের এই জট খুলতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে সরকার, নিজের অপকর্মও উদ্ঘাটিত হয়ে পড়ে সেই সঙ্গে। দেশের সবচেয়ে শক্তিধর ব্যক্তিটি নিজের অপকর্ম ঢাকতে জড়িয়ে ফেলে কয়েকটি সংগঠনকে। টাইকুন আর প্রেসিডেন্টকে বিভ্রান্ত করে পেছন থেকে কলকাঠি নাড়ে আরেকজন--জট পাকাতে শুরু করে সমস্ত ঘটনা।

প্রিন্স আশরাফের ভিন্নধর্মী এই মৌলিক থ্রিলারটি শ্বাসরুদ্ধকর, এতে বিবৃত হয়েছে মহাকাব্যিক উপাখ্যান।

288 pages, Hardcover

First published January 1, 2008

6 people want to read

About the author

Prince Asraf

8 books

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.