Jump to ratings and reviews
Rate this book

মুদ্রাভঙ্গ

Rate this book
সংহিতার বিয়ের অভিজ্ঞতা ছিল মর্মান্তিক। ডিভোর্স হয়ে যাওয়ার কয়েকমাস পর সে জয়ব্রতর সংস্পর্শে আসে। ছোট্ট মেয়ে টিকলিকে নিয়ে জয়ব্রত তখন একা। এই সম্পর্কটিও ভেঙে যায়। জয়ব্রতকে বিশ্বাসঘাতক মনে করে সংহিতা। একাকিত্বে সৃজন-উন্মাদনায় দিন কেটে যায় তারপর। আটান্ন-র সংহিতা এখন নামকরা চিত্রকর। এখন রাতে ঘুমোলেই স্বপ্নে আসছে অদ্ভুত এক মিছিলের ছবি। এরপরই একটা ঘটনা ঘটে। জয়ব্রতর মিনতিভরা ফোন পেয়ে তার ওখানে যেতে বাধ্য হয় একদিন সংহিতা। সে দেখে টিকলির অ্যাসিডদগ্ধ ভয়ংকর চেহারা। সে শোনে জয়ব্রত ক্যানসারে আক্রান্ত। কিঞ্চিৎ বিমূঢ়তার পর জেগে ওঠে ভালবাসার আলো। টিকলিকে দেখামাত্র তার চিকিৎসার সিদ্ধান্ত নেয় আশ্চর্য বান্ধবী মিলা। সব ভুলে জয়ব্রতকে হাসপাতালে ভর্তি করে সংহিতা।

সমরেশ মজুমদারের ‘মুদ্রাভঙ্গ' উপন্যাসে পাপপুণ্যময় জীবনের বিচিত্র জলছবিতে আলতো লেগে আছে হৃদয়ের বিষাদ।

174 pages, Hardcover

First published January 1, 2012

45 people want to read

About the author

Samaresh Majumdar

340 books711 followers
Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".

Some of his famous characters are:

1. Animesh & Madhabilata (Animesh Quartet)
2. Arjun - Fictional sleuth.
3. Dipaboli (Saatkahon)

সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

মৃত্যু : ৮ মে, ২০২৩

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (11%)
4 stars
5 (14%)
3 stars
15 (42%)
2 stars
6 (17%)
1 star
5 (14%)
Displaying 1 of 1 review
Profile Image for Md. Faysal Alam Riyad.
317 reviews26 followers
February 11, 2017
এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে মৃত্যুর পরের জীবনেই তারাই স্বর্গলাভ করবে।

পৃথিবীটা বৈচিত্র। বৈচিত্র এ পৃথিবীর মানুষগুলো। মিলার মত মানুষগুলো নিজেকে আনন্দ দেওয়ার জন্য যা ভালো লাগে তাই করে। সংহিতার মত মানুষগুলোও টিকে থাকে। জয়ব্রত এর মত মানুষগুলো একটা সময় অনুশোচনা করে।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.