কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এসসি। শিশু কিশোর ও প্রাপ্তমনস্ক সাহিত্যের ইতিহাস, বিজ্ঞান, রহস্য, হাসিমজা...নানা শাখায় বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর লেখালিখি। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। জনপ্রিয় চরিত্র বিজ্ঞানী জগুমামা ও টুকলু। ১৯৯৫ থেকে কিশোর ভারতী পত্রিকার সম্পাদক। ২০০৭ সালে পেয়েছেন শিশু সাহিত্যে রাষ্ট্রপতি সম্মান। শিশু-কিশোর সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত। মধ্যবর্তী সময়ে পেয়েছেন রোটারি বঙ্গরত্ন, অতুল্য ঘোষ স্মৃতি সম্মান, প্রথম আলো সম্মান ও নানা পুরস্কার
ভূতের গল্প কেমন হওয়া উচিৎ না তার পার্ফেক্ট উদাহরণ এই বইয়ের গল্পগুলো। মরে গল্পগুজব করতে আসা ভালো উপকারী মানবিক ভূত, ভূতের নামে জাদুকরের ভেল্কিবাজি, ইঁদুরের আওয়াজকে ভূত বলে ভূল করা, প্লানচেটের নামে টেবিল নড়িয়ে ভাঁওতাবাজি, মরা বন্ধুর ফেলে যাওয়া মোবাইল আর টিভির মধ্যে দিয়ে আত্মার যোগাযোগ সবমিলিয়ে ছাইপাঁশ গল্পের সমাহার।