Jump to ratings and reviews

ফুলদানি ক্লাব

Hardcover

Loading...
Loading...

About the author

Bimal Kar

136 books38 followers
Bimal Kar (Bengali: বিমল কর) was an eminent Bengali writer and novelist. He received 1975 Sahitya Akademi Award in Bengali, by Sahitya Akademi, India's National Academy of Letters, for his novel Asamay.

বিমল কর-এর জন্ম ৩ আশ্বিন ১৩২৮। ইংরেজি ১৯২১। শৈশব কেটেছে নানা জায়গায়। জব্বলপুর, হাজারিবাগ, গোমো, ধানবাদ, আসানসোল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কর্মজীবন: ১৯৪২ সালে এ. আর. পি-তে ও ১৯৪৩ সালে আসানসোলে মিউনিশান প্রোডাকশন ডিপোয়। ১৯৪৪-এ রেলওয়ের চাকরি নিয়ে কাশী। মণিলাল বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘পরাগ’ পত্রিকার সহ-সম্পাদক, পরে ‘পশ্চিমবঙ্গ’ পত্রিকা ও ‘সত্যযুগ’-এর সাব-এডিটর। এ-সবই ১৯৪৬ থেকে ১৯৫২ সালের মধ্যে। ১৯৫৪-১৯৮২ সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮২-১৯৮৪ ‘শিলাদিত্য’ মাসিক পত্রিকার সম্পাদক। বহু পুরস্কার। আনন্দ পুরস্কার ১৯৬৭ এবং ১৯৯২। অকাদেমি পুরস্কার ১৯৭৫। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার ১৯৮১। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহদাস পুরস্কার ১৯৮২। ‘ছোটগল্প—নতুন রীতি’ আন্দোলনের প্রবক্তা।

প্রয়াণ: ২৬ আগস্ট ২০০৩।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
6 (42%)
3 stars
8 (57%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for ANGSHUMAN.
229 reviews7 followers
October 6, 2021
ভারি মিষ্টি একটা গল্প। যদিও ছোটদের জন্য লেখা তবুও পড়ে কোথাও একটুকুও বিরক্তি লাগে নি। গঞ্জ শহরের এইরকমের গল্প এর আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজে পড়েছিলাম। বিমল বাবুও কম জান না তা বুঝলাম।
Profile Image for সৌরজিৎ বসাক.
378 reviews11 followers
December 19, 2024
এই বছরের গোড়ার দিকে বিমল করের অন্য একটি কিশোর উপন্যাস পড়ে যারপরনাই হতাশ হয়েছিলাম। সেই হতাশা মিটল বছরের শেষে এসে এই বইটি পড়ে।
মধুগঞ্জ নামক মফঃস্বল অঞ্চলে স্কুলের কয়েকজন কচিকাঁচাদের নিয়ে গড়ে উঠেছে "ফুলদানি ক্লাব"। মধুগঞ্জে একদিন হঠাৎ এসে আস্তানা করেন মহেশবাবা নামক এক সাধু। ফুলদানি ক্লাবের সদস্যদের সঙ্গে সেই মহেশবাবার মেলামেশা বাড়তে থাকে, তারপর ঘটনা এগোয় এক অজানা রহস্যের দিকে।
শেষ অবধি কিছু ব্যাপার নিয়ে প্রশ্নচিহ্ন থেকে গেলেও কাহিনিটি নিজগুণে সুন্দর। এরকম ছিমছাম ছোট্ট পরিধিতে বেড়ে ওঠা কিশোর কাহিনিগুলো পড়তে দারুণ লাগে। আনন্দের ওয়েবসাইটে এখনও মাত্র ৪৫ টাকায় লিস্টেড রয়েছে। কিনে ফেলুন!
Displaying 1 - 2 of 2 reviews