Jump to ratings and reviews
Rate this book

পারিধী

Rate this book

Paperback

3 people are currently reading
25 people want to read

About the author

Buddhadeb Guha

236 books245 followers
Buddhadeb Guha (Bengali: বুদ্ধদেব গুহ) is a popular Bengali fiction writer. He studied at the well-known St Xavier's College of the University of Calcutta.

His novels and short stories are characterized by their dreamy abstractness and romantic appeal. His essays reveal the soul of a true wanderer providing some of the most beautiful renditions of travel in Bengal. His love for forests and nature provide the background for many of his novels.

A highly successful chartered accountant by profession, and an accomplished musician, Guha is very urbane in his lifestyle. He was one of the first to create characters representing easy-going, upper middle-class modern Bengali families, whom readers could identify with, and that gave him instant popularity.

He is the recipient of many awards including Ananda Puraskar, 1976; Shiromani Puraskar; and Sharat Puraskar.

The Library of Congress has over fifty titles by him. His most famous novel, according to many, is Madhukori. It is considered a milestone in Bengali literature.
He is also the creator of Rijuda, an imaginary character who moves about in jungles with his sidekick Rudra. The jungles that he wrote about were mainly in Eastern India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (23%)
4 stars
7 (53%)
3 stars
3 (23%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Kinshuk Majumder.
205 reviews12 followers
March 13, 2024
"পারিধী" - বুদ্ধদেব গুহ
দে'জ পাবলিশিং
মুদ্রিত মূল্য ₹১০ (১৯৭১)


"সন্ধ্যের অব্যবহিত আগে নির্জন বন পাহাড়ে কেমন এক ব্যথার রঙ লাগে। সে রঙের ব্যখ্যা করা যায় না। আমাদের সকলের বুকেই যেমন ব্যথা থাকে, যে ব্যথা আমরা কাউকে দেখাতে পারি না, দেখাতে চাইলেও হয়তো দেখাবার লোক পাই না, তেমন কোনো নিস্তব্ধ, নীরব, নির্জন ব্যথার মত এক ব্যথা সমস্ত প্রকৃতিকে ব্যথাতুর করে তোলে। নিজের হৃদয় দিয়ে সে ব্যথা বোঝা যায়, ছোঁয়া যায়, কিন্তু অন্য কাউকে তা বোঝানো যায় না।"


"আগেকার দিনে উড়িষ্যায় বিভিন্ন নৃপতিরা মহাসমারোহে মৃগয়ায় যেতেন। মৃগয়াকে বলে পারিধী।"


"কথা ত আমরা সবসময়েই বলি - সেটা শুধু কথা বলারই জন্যে। নিজের গলার স্বর নিজের কানে মিষ্টি শোনায় বলে। কতগুলো শব্দ গাঁথলেই ত আর কথা হয় না।"


"একটা দম দেওয়া ঘড়ির মত আমরা জন্মাই। সারা জীবন অন্যের ইচ্ছায় ক্লক ওয়াইজ ঘুরে ঘুরে একসময় যখন দম ফুরিয়ে আসে তখন থেমে যাই।... মাঝ রাস্তায় কখনো এক মুহুর্তের জন্যেও অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরার মত সাহস সঞ্চয় করতে পারি না, তাই আমরা সামাজিক, শিক্ষিত, ইংরিজী বলা সমাজপোষিত জীবরা একঘেয়েমির ক্লান্তিতে ক্লান্ত হয়ে একসময় জীবন শেষ করি। আমাদের জীবন এরকম না হয়ে অন্য রকম হলে কেমন হত, কেমন হতে পারত, একথা ভাবার মত সাহসটুকুও আমরা একসময় হারিয়ে ফেলি।"


"আমরা সকলেই যদি নিজের মত করে বাঁচতে পারতাম, তাহলে হয়ত আমরা সকলেই জানতাম, পৃথিবীটা কি সুন্দর জায়গা। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কি দারুণ উষ্ণতা ভরা উপভোগের।"


"যতদিন বাঁচব, যতদিন নিঃশ্বাস নেব, এই দারুণ সুক্ষণিক পারিধীর নেশা আমারও সমস্ত মনকে যেন নিঃশেষে আচ্ছন্ন করে রাখে। জীবনে যেন পোষা প্রাণীর মত কখনও না বাঁচি। এক নিখাদ নির্ভর নিষাদের মত, চেতনার তীর হেনে হেনে আমার বুকের মধ্যের সমস্ত প্রস্তরীভূত অহল্যাদের যেন আমি প্রতি মুহূর্তে ঘুম ভাঙিয়ে যাই। তুরীয় আনন্দে ভরা জীবনের প্রতিটি মুহূর্তেই যেন আমি নিজের শর্তে বেঁচে থাকি। শতবার, সহস্রবার, এই জীবনের জন্যে, এই আশ্চর্য দানের জন্যে, যিনি এই দান দিয়েছেন তাঁর কাছে কৃতজ্ঞ থাকি।"
Profile Image for Arkit Kar.
12 reviews1 follower
February 25, 2023
কন্দ জনজাতির জীবনযাত্রা এই উপন্যাসের USP.পড়তে খারাপ লাগেনা। কিন্তু প্রথম ২০ পাতা খুব স্লো।তারপর ধীরে ধীরে গল্পের গতি বেড়েছে।

একটি নীলগাই এর জীবনকে লেখক যেভাবে মানুষের সাথে তুলনা করে লিখেছেন ,সেটা বেশ ভালো।এছাড়াও দুটি নতুন পাখির নাম জানতে পেরেছি 'তু-নাশ' ও 'কুম্ভাটুয়া'।
আর বাকি পুরোটাই বুদ্ধদেব গুহর অন্যান্য লেখার মতই বন-গাছ-পাখি আর নিজের জীবনদর্শন দিয়ে সাজানো।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.