Jump to ratings and reviews
Rate this book

ধুলোবালি

Rate this book

Paperback

1 person is currently reading
35 people want to read

About the author

Buddhadeb Guha

236 books246 followers
Buddhadeb Guha (Bengali: বুদ্ধদেব গুহ) is a popular Bengali fiction writer. He studied at the well-known St Xavier's College of the University of Calcutta.

His novels and short stories are characterized by their dreamy abstractness and romantic appeal. His essays reveal the soul of a true wanderer providing some of the most beautiful renditions of travel in Bengal. His love for forests and nature provide the background for many of his novels.

A highly successful chartered accountant by profession, and an accomplished musician, Guha is very urbane in his lifestyle. He was one of the first to create characters representing easy-going, upper middle-class modern Bengali families, whom readers could identify with, and that gave him instant popularity.

He is the recipient of many awards including Ananda Puraskar, 1976; Shiromani Puraskar; and Sharat Puraskar.

The Library of Congress has over fifty titles by him. His most famous novel, according to many, is Madhukori. It is considered a milestone in Bengali literature.
He is also the creator of Rijuda, an imaginary character who moves about in jungles with his sidekick Rudra. The jungles that he wrote about were mainly in Eastern India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (7%)
4 stars
4 (15%)
3 stars
14 (53%)
2 stars
5 (19%)
1 star
1 (3%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for   Shrabani Paul.
397 reviews23 followers
December 21, 2023
🌿🧾বইয়ের নাম - ধুলোবালি🧾🌿
✒️লেখক - বুদ্ধদেব গুহ
🖨️প্রকাশক - দে’জ পাবলিশিং
📔প্রচ্ছদ - সধীর মৈত্র
📑পৃষ্ঠা সংখ্যা - ১৭০
💰মূল্য - ২০০₹

🎋📖সদ্য পড়ে শেষ করলাম সাহিত্যিক বুদ্ধদেব গুহ-এর লেখা ধুলোবালি উপন্যাসটি। লেখকের লেখার সাথে প্রথম পরিচয় হয় ‘একটু উষ্ণতার জন্য’ উপন্যাসটির মাধ্যমে। লেখকের লেখার মধ্যে সবসময়ই একটা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা পাওয়া যায়, কিন্তু এই উপন্যাসের ক্ষেত্রে ঠিক তার উল্টো শহুরে জীবনের গল্পকে তুলে ধরেছেন লেখক। তার সাথে রয়েছে প্রেম... উপন্যাসটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে!

🎋📖এই ধুলোবালি আমাদের আশেপাশে ঘুরে বেড়ান মলীন ধুলো নয়। এই ধুলোবালি আমাদের মনের। আমাদের সম্পর্কের ধুলোবালি, ভালবাসার ধুলোবালি, বন্ধুত্বের ধুলোবালি, একাকীত্বের ধুলোবালি, শহরের জীবনে ভীড়ের মধ্যে দ্রুত লয়ে চলতে থেকে হারিয়ে যাওয়া মানুষদের ধুলোবালি!

🎋📖এটি একটি সামাজিক উপন্যাস। উপন্যাসের প্রত্যেকটি চরিত্রই আমাদের আসে পাশে রয়েছে বলেই হয়তো উপন্যাসটি আমার ভীষণ কাছের হয়ে উঠেছে। আপনিও এই উপন্যাসটি পড়ে দেখতে পারেন, নিরাশ হবেন না। উপন্যাসের বেশ কিছু লাইন তুলে ধরলাম....

📌«বিশ্বাস নিজের বুকে একটুও না থাকলে কি কারো পক্ষেই এই অবিশ্বাসী পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব?»

📌«দুঃখকে প্রশ্রয় দিলেই পেয়ে বসে। কচুরিপানারই মতো!»

📌«কিছু বৃষ্টি নিজেকে ভেজায়, কিছু বৃষ্টি অপরকে। আরও কিছু বৃষ্টি আছে যা সকলকেই ভেজায়!»

📌«শ্রদ্ধা না করতে পারলে একে অপরকে, বন্ধুত্ব তো নিশ্চয়ই, অন্য কোনো সম্পর্কই টেঁকে না এ পৃথিবীতে!»

#ধুলোবালি #উপন্যাস
#বুদ্ধদেব_গুহ #রিভিউ

📚বইটি ফ্রেশ নতুন কপি ২০% Discount এ পেতে 📥 Inbox করতে পারেন। ধন্যবাদ 🙂
আবারো দেখা হবে পরের কোনো রিভিউতে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর অনেক অনেক বই পড়ুন।
Profile Image for Sayan Raha.
26 reviews44 followers
May 17, 2015
এই ধুলোবালি আমাদের আশেপাশে ঘুরে বেড়ান মলীন ধুলো নয়।এই ধুলোবালি আমাদের মনের।আমাদের সম্পর্কের ধুলোবালি,ভালবাসার ধুলোবালি,বন্ধুত্বের ধুলোবালি,একাকীত্বের ধুলোবালি,শহরের জীবনে ভীড়ের মধ্যে দ্রুত লয়ে চলতে থেকে হারিয়ে যাওয়া মানুষদের ধুলোবালি।

"দ্যাখো জিষ্ণু,আমরা যে যুগে,যে পল্যুশানের মধ্যে,যে টেনশনে এবং যে শহরে বাস করছি তাতে আমাদের মধ্যে অধিকাংশ মানুষই পাগল।পুরো পাগল না হলেও আংশিক পাগল।এক একজনের পাগলামির প্রকাশ একেকরকম।সুস্থ বাকি আর কেউই নেই।থাকা সম্ভব নয় জিষ্ণু এতো বক্রতা,ভান,ভন্ডামি এবং মিথ্যাচারের মধ্যে।বড় ময়লা,আবর্জনা,ধুঁয়ো,ধুলো চারদিকে।যেখানে নি:শ্বাস নেওয়াই কষ্টের সেখানে মানুষ সুস্থই বা থাকবে কি করে।কতরকম বিকৃতিই দেখি চারপাশে যে,সুস্থতাকেই এখন বিকৃতি বলে মনে হয়।"
Profile Image for Owlseer.
222 reviews31 followers
August 8, 2024
ধুলোবালি, আসলেই বইটি রয়েছে ধুলোবালি সাথে রয়েছে বুদ্ধদেব গুহর সিগনেচার সাইন অর্থাৎ পরকীয়া।
Profile Image for Kinshuk Majumder.
205 reviews12 followers
February 4, 2024
"ধুলোবালি" - বুদ্ধদেব গুহ

"নারীর জীবনে কিছু কিছু জমি বা এলাকা থাকে, অন্য কোনো পুরুষ, সে যত কাছেরই হোক না কেন, কখনওই পৌঁছতে পারে না ৷ এমনকি ঔৎসুক্য প্রকাশ করতে পারে না ৷ সেখানে সেই এলাকা সম্বন্ধে। এই জন্যেই হয়তো একজন পুরুষ ও নারীর মধ্যে পূর্ণ-বন্ধুত্ব হওয়া অসুবিধের৷ মানে, বন্ধুত্ব যতই নিবিড় হোক না কেন, বিবাহিত না হলে, মধ্যে এক অদৃশ্য ফাঁকা থেকে যায়ই। আমাদের এদেশে অন্তত। এখনও৷"

"কিছু বৃষ্টি নিজেকে ভেজায়, কিছু বৃষ্টি অপরকে। আরও কিছু বৃষ্টি আছে যা সকলকেই ভেজায়।"

"মানুষের মানসিকতাও গাছেদেরই মতো। আলোর হদিস পেলেই ডানা ছড়ায় সেদিকে, পাতা ছাড়ে।"

"সেন্টিমেন্ট ব্যাপারটাতো মানুষেরই একচেটিয়া। এই শব্দতো জানোয়ার দের অভিধানে নেই। আমার তো মনে হয়, মানুষ যেদিন পুরোপুরি সেন্টিমেন্ট বর্জিত হবে সেদিন মানুষ আর মানুষই থাকবে না।"

"শ্রদ্ধা না করতে পারলে একে অপরকে, বন্ধুত্ব তো নিশ্চয়ই, অন্য কোনো সম্পর্কই টেঁকে না এ পৃথিবীতে।"

"দুঃখকে প্রশ্রয় দিলেই পেয়ে বসে। কচুরিপানারই মতো।"

"বিশ্বাস নিজের বুকে একটুও না থাকলে কি কারো পক্ষেই এই অবিশ্বাসী পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব? না।"
Profile Image for Dipabali Mahato.
22 reviews14 followers
September 21, 2022
পড়লাম। যদিও বুদ্ধদেব গুহ আমার একজন অতি প্রিয় লেখক, টাও বুকে পাথর রেখে বলছি গল্পটা তেমন জমলো না আমার। খুবি একটা হালকা প্লট এর ওপর লেখা। ঠিকভাবে connect করতে পারলাম না চরিত্র গুলোর সাথে।
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.