দারুণ লেগেছে 'নিরন্তর' পড়ে। লেখকের গল্প বলার সাথে মিলিয়ে, পাঠক ঘুরে আসতে পারেন আমাদের চারপাশের মানুষগুলোর নিরন্তর ছুটে চলা জীবন থেকে... এই ছুটে চলা জীবনে কখনো কিছু জীবন থমকে দাঁড়ায়, কিছু জীবন হারিয়ে যায় অন্ধকারে, আর কিছু জীবন হয়ে পড়ে অর্থহীন... আমাদের আশেপাশে অহরহ অনেক কিছুই ঘটে যার হয়ত কিছু জানি আর কিছু জানিনা সবাই... এমন অনেক কিছুই লেখক সাবলীল ভাবে তুলে ধরেছেন উপন্যাসের পাতায়। লেখকের নিয়মিত লেখা পাবার প্রত্যাশা করছি... শুভকামনা থাকলো...