What do you think?

Ramtanu Lahiri, Brahman And Reformer: A History Of The Renaissance In Bengal
This scarce antiquarian book is included in our special Legacy Reprint Series. In the interest of creating a more extensive selection of rare historical book reprints, we have chosen to reproduce this title even though it may possibly have occasional imperfections such as missing and blurred pages, missing text, poor pictures, markings, dark backgrounds and other reproduction issues beyond our control. Because this work is culturally important, we have made it available as a part of our commitment to protecting, preserving and promoting the world's literature.
Paperback
First published January 1, 1904
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 4 of 4 reviews
October 7, 2017
প্রামাণিক গ্রন্থ হিসেবে ভালো হইলেও বইটা ঠিক পাঠযোগ্য না। এই বই আপনি পড়বেন ঐ সময়ের খুচরো সব ঘটনার কথা জানতে, যেগুলোর উল্লেখ এক মলাটে এসে এই যুগে খুঁজে পাওয়া দুস্তর। কিন্তু পড়তে গিয়ে বিরক্ত হবেন এই কারণে যে এই বইয়ের কোনো কাঠাম নাই, লেখক যখন যেভাবে ইচ্ছা লিখে গেছেন, তাই এইটা হয়েছে কখনো রামতনু লাহিড়ীর ব্যক্তি ইতিহাস, কখনো বা তাঁর সমসাময়িক ব্যক্তিদের উপর একটা চরিত্রকোষ, আর কখনো কখনো ঐ সময়ের কলকাতার রোজনামচা।
এই বইয়ের সমসাময়িক বেহতর গদ্য পড়তে চাইলে অনায়াসে অনেকগুলি গ্রন্থের নামোল্লেখ সম্ভব। আমি ইতিহাসের অত্যুৎসাহী পাঠক নই, কিন্তু আশা করি এর চাইতে মজবুত বুননে লেখা ইতিহাসের বইও তখন লেখা হয়েছে। অবশ্য এই একশো বছর পরে এসে আসলে সাতখুন মাফ, কারণ এর আগের আশি বছরের দিকে শাস্ত্রী সাহেব ভাঙাচোরা হোক আর অর্ধসম্পূর্ণ হোক, এমন একটা জানালা খুলে দিয়েছেন, যেটা দিয়ে কিছু আলো আসে যা আর কেউ দেবে না, পারবে না দিতে।
শিবনাথ শাস্ত্রীর পাশাপাশি শিবরাজ সাহেবকেও ধন্যবাদ, অনুকম্পা করেছেন, ধার দিয়েছেন বলে।

May 11, 2025
অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে ঊনবিংশ শতকের শেষ পর্যন্ত দেড়শো বছর ধরে বাঙালি হিন্দু সমাজের রেঁনেসাঁসের কাহিনি। সপ্তদশ শতকের শেষে জব চার্ণকের কলিকাতা শহর স্থাপন, নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পলাশীর যুদ্ধে সিরাজদৌলার সাথে বিশ্বাসঘাতকতার পুরষ্কার স্বরূপ ক্লাইভের কাছ থেকে পাঁচটি কামান পুরষ্কার লাভ, বাংলায় বর্গীর আক্রমণে নদীয়ার রাজাদের নিষ্ক্রিয়তা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভের পর বাংলা ১১৭৬ এর দুর্ভিক্ষ, ১৭৯৩ এ কর্ণওয়ালিস এর চিরস্থায়ী বন্দোবস্ত, ইংরেজদের বাংলা শেখার জন্য ফোর্ট উইলিয়াম কলেজ, এদেশীয়দের সংস্কৃত শেখার জন্য সংস্কৃত কলেজ, ইংরেজি শেখার জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠা; ডেভিড হেয়ারের হেয়ার স্কুল, রামমোহন রায়ের ব্রাক্ষসমাজ প্রতিষ্ঠা, সতীদাহ প্রথা নিবারণ, আরবি, ফারসি, সংস্কৃতের দেশি শিক্ষার পরিবর্তে ইংরেজি শিক্ষার আন্দোলন, ডিরোজিও আর ইয়ং বেঙ্গল, বিদ্যাসাগর আর অক্ষয়কুমার দত্তে সংস্কৃতবহুল বাংলা ভাষা, বিধবা বিবাহ আইন পাশ, নারী শিক্ষা আন্দোলন, নারী শিক্ষার জন্য বেথুন কলেজ প্রতিষ্ঠা, কলিকাতা মেডিকেল কলেজ, পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা, প্যারিচাঁদ মিত্রের আলালী ভাষা, বঙ্কিমচন্দ্রের উপন্যাস, মাইকেল মধুসূদন দত্তের নাটক আর কাব্য, বাংলায় পত্রিকার উত্থান, নীল বিদ্রোহ আর দীনবন্ধু মিত্রের নাটক, সিপাহি বিদ্রোহ, কেশবচন্দ্র সেন ও ব্রাক্ষসমাজের উত্থান, ব্রাক্ষসমাজের বিভেদ, ভারত সভা, ভারতীয় ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা এসব ঘটনাই চমৎকার ভাবে লেখক বর্ননা করেছেন অতি সাধু রামতনু লাহিড়ীর জীবনের প্রেক্ষাপটে।
ভক্তির বাড়াবাড়িতে রামতনুকে কিছুটা যিশু বা বুদ্ধের সাথে তুলনা করার চেষ্টা করায়, খামোখা ইবনে সিনার বিখ্যাত বইগুলোর প্রতি না পড়েই বিদ্বেষ দেখানোয়, সিপাহি বিদ্রোহকে মিউটিনির গন্ডগোল বলে ছোট করে দেখায়, এত বড় বইয়ে রবীন্দ্রনাথকে নিয়ে এক লাইনও না বলায়, সূক্ষ্ণভাবে মুসলিম বিদ্বেষ প্রকাশ পাওয়ায় বইটার গ্রহণযোগ্যতা রীতিমতো প্রশ্নতূল্য।

January 14, 2021
Fair details of life in Bengal in late 17th century. Educational and cultural details and the associated conflicts between British and Indian reformers as-well-as between Liberal and rigid Indians. Interesting read.
June 8, 2025
অসাধারণ একটি ঐতিহাসিক গ্রন্থ। অতুলনীয় অমৃতবৎ।
Displaying 1 - 4 of 4 reviews