Jump to ratings and reviews
Rate this book

সময়যাত্রী

Rate this book
Collection of Short Stories

208 pages, Hardcover

First published January 1, 2021

Loading...
Loading...

About the author

Zoha Kazemi

5 books2 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
1 (50%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,908 followers
January 13, 2026
ছোট্ট এই বইটিতে ন'টি ছোটো ও বড়ো গল্প আছে। গল্পগুলো হল~
১. বিচ্ছিন্ন;
২. দরজাটা খোঁজো;
৩. সময়যাত্রী;
৪. গোধূলি-নীল;
৫. সুপারস্টার;
৬. আবির্ভাব;
৭. নিশ্বাস;
৮. অনুশোচনা শূন্য শতাংশ;
৯. বাৎসরিক শ্বাস উৎসব।
গল্পগুলোতে কল্পবিজ্ঞানের মোড়কে অস্তিত্ব-অনস্তিত্ব, একাকিত্ব, রাষ্ট্র ও সমাজ বা অভ্যাসের দ্বারা আরোপিত ব্যবস্থার সঙ্গে ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার সংঘাতকে নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এদের মধ্যে সেরা এবং সবচেয়ে প্রাসঙ্গিক গল্প নিঃসন্দেহে 'অনুশোচনা শূন্য শতাংশ'— যাকে অনায়াসে 'ব্ল্যাক মিরর'-এর একটি এপিসোডে রূপান্তরিত করা চলে। অন্য গল্পগুলোতে প্লট-টট বলে বিশেষ কিছু নেই। কেন্দ্রীয় চরিত্র বা চরিত্রদের চিন্তন-মন্থন-অনুশোচনা-আক্ষেপের মন্থর চলনই উপজীব্য।
অনুবাদ... আমার ভালো লাগেনি। মূল ফার্সি গল্পের আমির সেফারাম-কৃত ইংরেজি অনুবাদের প্রতি বিশ্বস্ত থাকার জন্যই হয়তো লেখাগুলো এমন চেহারা নিয়েছে।
বানান বা ছাপা নিয়ে এমনিতে চাপ নেই; তবে বেশ কয়েকবার 'অব্দি'-র মুখোমুখি হয়ে ধাক্কা খেয়েছি।
এই বইয়ের সম্পদ হল এর মাহুর পোরমাডিম-কৃত অলংকরণগুলো। পৌষালী পালের করা প্রচ্ছদটিও বইয়ের সামগ্রিক থিমটিকে সুন্দরভাবে ধরেছে।
অলমিতি।
Displaying 1 of 1 review