Jump to ratings and reviews
Rate this book

এড়ানাে যায় না #2

এড়ানো যায় না ২

Rate this book
ভয় মানেই যে সবসময় কোনো অশরীরীর উপস্থিতি তা কিন্তু নয়। মাঝে মাঝে কোনো কিছুর অনুপস্থিতিও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিতে পারে। লৌকিক আর অলৌকিক এর মধ্যের ফারাকটা খুব সূক্ষ্ম। আর যখন সেই ফারাকটা মুছে যায় তখন গাঢ় হয়ে ওঠে ভয়ের সাম্রাজ্য।

ভগ্নপ্রায় জমিদারবাড়িতে হঠাৎ করে কোনো এক অতৃপ্ত অস্তিত্বের সম্মুখীন হওয়ার সম্ভাবনা যেরূপ আতঙ্কের সৃষ্টি করে, তার থেকে অনেক গুণ বেশি আতঙ্কের মানব-মনের অন্ধকার অলি-গলি, যার পোশাকি নাম সাইকোলজিক্যাল-হরর বা মনস্তাত্ত্বিক-ভয়।

ধরুন প্রাসাদ-সমান জমিদার বাড়িতে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল কারও কান্নার শব্দে, কিন্তু আপনি জানেন সে বাড়িতে আপনি ছাড়া আর কেউ নেই। তখন কি একটু হলেও ভয়ের উদ্রেক হবে না আপনার মনে? কোনো একদিন, রাত্রির অন্ধকার আর প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করে ফেলেছে শহরের আলোর শেষবিন্দুটুকুও। এমন সময় আবিষ্কার করলেন যে আপনার বাড়ির দরজায় কড়া নাড়ছে এক ভয়ানক সিরিয়াল কিলার... তখন কি একবারও ভয়ে কেঁপে উঠবে না আপনার অন্তর-আত্মা? এরকম দশটি ভয়াল ভয়ংকর অলৌকিক ও সাইকো-হরর গল্প রয়েছে এই বইতে। যার মূল উপাদান...

ভয়!... যাকে 'এড়ানো যায় না'।

ওদের এড়ানো যায় না... চ্যাপ্টার ২...

240 pages, Paperback

First published November 11, 2020

2 people are currently reading
18 people want to read

About the author

Sayantani Putatunda

46 books109 followers
সায়ন্তনীর গড়িয়ায় বাস। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও কলকাতা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই লেখালেখির শখ। কবিতা ও গদ্য দুইই চর্চার বস্তু।ক্লাস সেভেনে প্রথম প্রকাশ সংবাদ প্রতিদিনের শনিবাসরীয় পাতায়'চশমা' ছোট গল্প। তারপর প্রতিদিন, বর্তমান, সুখী গৃহকোণ, আর ছোটদের পত্রিকা সাহানা আর বাংলা দেশের পত্রিকা ভোরের কাগজে লাগাতার লিখে যাওয়া।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (14%)
4 stars
3 (42%)
3 stars
2 (28%)
2 stars
1 (14%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,871 followers
February 5, 2023
মনস্তাত্ত্বিক আর অলৌকিক— এই দুই ঘরানার মিশ্রণে গড়া টানটান একগুচ্ছ গল্প সংকলিত হয়েছে এই বইয়ে। তারা হল~
(ক) ছোটোগল্প:-
১. অথচ...
২. হ্যালুসিনেশন
৩. ডার্করুম
৪. ফ্যাসিনেটিং
৫. বীরেনবাবুর প্রশ্ন
৬. বিড়াল
(খ) বড়োগল্প:-
১) জীবন্ত প্রস্তর
২) আমি জানি যা হয়েছিল
লেখাগুলো প্রাপ্তবয়স্ক পাঠকের জন্যই রচিত। সায়ন্তনী'র হাতে মানবমনের অন্ধকার দিকগুলো চমৎকার খোলে; এই বইয়ের লেখাগুলোও তার ব্যতিক্রম নয়।
বড়োদের জন্য ভয়ের গল্প পড়তে চাইলে এই বইটিকে আপন করতেই পারেন।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.