Jump to ratings and reviews
Rate this book

অন্তর্গত অন্ধকারে

Rate this book
হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছে রাফি । বাইরে তাকিয়ে আকাশ দেখছে । লাল টকটকে হয়ে আছে । এত লাল কেন! আকাশে কি তুমুল যুদ্ধ হয়েছে! রক্তাক্ত হয়ে আছে! যুদ্ধে কত নিরীহ মানুষ মরে! তাঁরা জানে না কী কারণে মরছে । শুধু জানে হুকুম পালন করতে হবে । হুকুমের দাস মানুষ । ভালো-মন্দ বোঝার ক্ষমতা নেই । আগুন দেখলে ঝাঁপিয়ে পড়া কীটপতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ে জীবন দিতে হয় । গুটি কয়েক মানুষ সিদ্ধান্ত নেয় কারা বাঁচবে, কারা মরবে । মানুষ হয়েও নিজের বাঁচা মরার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না । বোঝার আগেই মৃত্যু! তাঁরা যেন মানুষের ছায়া । তাঁদের জন্য কোনো এফিটাফ লেখা হয় না । দেয়ালে দেয়ালে, পাথরে পাথরে, গাছে গাছে খোদাই করা থাকে না তাঁদের নাম । কী তুচ্ছ মানব জীবন! কেবল এক একটা সংখ্যা হয়ে খসে পড়ে । খসে পড়ার ইতিহাস কোথাও লেখা হয় না । হারিয়ে যায় অতল গহ্বরে । যুদ্ধ ছাড়া মানুষ বাঁচতে পারে না । যুদ্ধে তাঁকে করতেই হয় ।

মারিয়া জুনিয়র আর ইলা ঘন ঘন অসুস্থ হচ্ছিল । ভেবেছিল স্বাভাবিক কিছু । সিজন বদল হলে ঠাণ্ডা, জ্বর, কাশি, বমি লেগেই থাকে । এ আর নতুন কী? ঠিক হয়ে যাবে । দিনের পর দিন ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ালেও কাজ হয়নি । শেষমেশ ডাক্তারের শরনাপন্ন হয় । ডাক্তার জানিয়েছে এ কোনো সাধারণ বমি নয়, অসাধারণ বমি । মারিয়া জুনিয়র ও ইলার শরীরে কেউ প্রাণ জাগিয়ে দিয়েছে । তাঁরা দুজন অন্তঃসত্ত্বা ।
রাফির পাশে নিঃশব্দে দাঁড়ায় রাজিব । কাঁধে হাত রাখে । ফিসফাস করে জানায় আফিকে পাওয়া যাচ্ছে না । তনতন্ন করে খোঁজা হয়েছে । কোথায় গেছে কেউ বলতে পারে না ।
ছোট ভাই আফির পালিয়ে যাওয়ার কথা শুনে রাফি কোনো ভ্রূক্ষেপ করে না । এই গুরুত্বপূর্ণ সংবাদ স্থাণু হয়ে থাকাটা পরিবর্তন করতে পারে না । তাঁর চোখ আকাশ দেখার নেশায় মেতেছে । লাল টকটকে হয়ে থাকা আকাশ রাফির চোখকে গ্রাস করে । কী ভয়ংকর যুদ্ধ চলছে! সিদ্ধান্ত নিতে হবে! কে বাঁচবে? কে মরবে?

120 pages, Hardcover

First published February 16, 2022

2 people want to read

About the author

Osman Sajib

2 books26 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Momo.
1 review
April 30, 2022
যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি!পাতার পর পাতা জুড়ে গভীর প্রেম লুকিয়ে আছে।প্রেমের অতলে ডুবে যাচ্ছি।এ কেবল মানব-মানবীর প্রেম নয় আছে জীবন বোধের নিগূঢ় প্রেম।
দমবন্ধ হয়ে আসা অসহ্য সত্য।সমাজ সংসার সকল নিয়ম কানুন চুরমার করে মানব-মানবীর উজার করা প্রেমের নতুন স্তম্ভ রচনা করেছেন।প্রেমের উপন্যাসে নতুন সংযোজন 'অন্তর্গত অন্ধকারে'।প্রেমের জন্য আগুনে দাউদাউ করে পুড়ছে তবুও চিৎকার করে যাচ্ছে প্রেমের জন্য।তীব্র ধারাল রক্তাক্ত এক প্রেমের উপন্যাস পড়ছি।প্রথা বিরোধী এই উপন্যাসটি পছন্দের প্রেমের উপন্যাস হিসেবে যোগ হলো।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.