Jump to ratings and reviews
Rate this book

গল্প সমগ্র/ মুর্তজা বশীর

Rate this book

184 pages, Hardcover

Published January 1, 2008

3 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (50%)
3 stars
1 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Sohan.
274 reviews75 followers
April 18, 2022
হারুন ভাই যেমন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমিও এই বই সম্পর্কে প্রথম এমন মন্তব্যই করেছিলাম। মুর্তজা বশীর কে? আমি তাঁকে চিনতাম বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী ও কার্টুনিস্ট হিসেবে। তাঁর বিশেষ একটা পরিচয় অবশ্য আছে, তিনি হলেন উপমহাদেশের স্বনামধন্য ভাষাবিদ ও দার্শনিক ডক্টর মুহম্মদ শহিদুল্লাহর পুত্র। এছাড়া তিনি চিত্রনাট্য লিখতেন, চিত্র পরিচালনাও করেছেন।
মুর্তজা বশীর যে শুধু সাহিত্য রচনা করতেন তাই না; তাঁর লেখা এই গল্পগুলো সত্যিই সাহিত্যিক গুনাগুন সম্পন্ন এবং এটি নব প্রজন্মের পুনঃপাঠ জরুরী বলে মনে করি।
আশ্চর্য হবার পালা শেষ হয়নি। এই বইয়ের ফ্লাপে জহির রায়হানের একটা কথা লেখা আছে। সেটা আমি লিখে দিচ্ছি। আপনারা মুর্তজা বশীর সম্পর্কে জহির রায়হানের কাছ থেকেই শুনুন। আমি আর কিছু বলবার সাহস পাচ্ছি না।
জহির রায়হান লিখেছেনঃ

"মুর্তজা বশীর আমার প্রিয় লেখক, কারণ তিনি নির্ভীক। তিনি স্পষ্ঠভাষী। তিনি সত্যদর্শী। তিনি দূরে দাঁড়িয়ে, দর্শকের দৃষ্টিতে জীবনকে প্রত্যক্ষ করেন না। জীবনের অনু-পরমাণুতে নিজেকে ছড়িয়ে দিয়ে আধুনিক মানুষের মন, মনন, হৃদয়, আবেগ, অনুভূতি, ঈর্ষা, ঘৃণা, বিদ্বেষ, লোভ, লালসা, প্রেম, দ্বন্দ্ব, বিকার, বিড়ম্বনা, সব কিছুকে তীব্র তীক্ষ বিশ্লেষণের মাধ্যমে, একান্ত নিজস্ব ভঙ্গিতে, পাঠকের সামনে উপস্থিত করেন। কাচের পাখির গান তাঁর প্রথম গল্পগ্রন্থ। এতে মোট বারোটি গল্প স্থান পেয়েছে। কিছু গল্প যেমন, হাতঘড়ি, সমকোণ, অনাময়, রোগ এগুলো তাঁর প্রথম যখন কলম ধরেছিলেন তখনকার লেখা। মাঝে দীর্ঘ দিন লেখার জগৎ থেকে দূরে সরে ছিলেন। ফিরে এসে লিখলেন, সাদা হাতী, পোকা, শকুন, কাচের পাখির গান, কায়েকটি রজনীগন্ধা, বিবমিষা, ঘুণ। প্রতিটি গল্প আধুনিক জীবনবোধের উজ্জ্বল প্রতীক। বক্তব্যের বলিষ্ঠতায়। উপস্থাপনার অভিনবত্বে এবং উপলব্ধির গভীরতায় সমকালীন সাহিত্যে মুর্তজা বশীর এক অনন্য স্থান অধিকার করে নিয়েছেন। মুর্তজা বশীর একজন ণিঃসঙ্গ মানুষ। নিঃসঙ্গ চিত্রকর। নিঃসঙ্গ লেখক। তাঁর জীবনের এই নিঃসঙ্গতার অন্ধকারের মধ্যে থেকেও তিনি চান হীরের মতো উজ্জ্বল দ্যুতি। তিনি মানুষকে ঘৃণা করেন। ঘৃণা করেন বলেই হয়তো তাদেরকে গভীরভাবে ভালবাসতেও জানেন। আর এইটাই হচ্ছে মুর্তজা বশীরের রচনার সবচেয়ে বড় বৈশিষ্ঠ্য।"


Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.