ক্ষতি। এই নামটাকে সবাই ভয় পায়। দুনিয়ার কোন মানুষই ক্ষতিগ্রস্ত হতে চায় না। পক্ষান্তরে সফলতা এবং মুক্তি- এই দুটি নামকে আপন করতে চায় না, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। প্রতিটি মানুষের জীবনভর দৌড়ঝাঁপ থাকে সফলতা আর মুক্তির কামনায়। কিন্তু অধিকাংশ মানুষই জানে না সফলতার মাপকাঠি কী। চিনে না তাদের মুক্তির পথকে। ফলে মুক্তির নেশায় তারা ছুটে চলছে ক্ষতির দিকে। নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে…..তবে কারা ক্ষতিগ্রস্ত নয় এবং সফলতার মাপকাঠি কী, কোন পথে রয়েছে মানবজাতির মুক্তি- অতি জীবনঘনিষ্ট এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন আমাদের রব। সূরা আসরে। আর এই সূরারই তাদাব্বুর এবং তাযাক্কুর হল বক্ষমান বইটি।
ছোট বই। অল্প সময়ের মধ্যে পড়া যাওয়ার মত বই। তাফসীরের দুনিয়ায় যারা বিগিনার লেভেলের - তাদের জন্য ভালো বই। যদিও লেখক একে তাফসীর বলতে নারাজ- একটা সূরার পূর্ণাংগ আলোচনা হিসাবে বইটা বেশ সুন্দর। ছোট ছোট আলোচনার মাধ্যমে মূল বক্তব্য ফুটিয়ে তোলা হয়েছে। অনুবাদ ও ভালো। যদিও কিছু কিছু জায়গা একটু কঠিন লেগেছে। বড় বড় বাক্যকে একটু সহজ করা যেত। ওভার অল গুছানো কাজ। বইটই এ বইটা পাওয়া যাচ্ছে। সফট কপি পড়তে চাইলে বইটই থেকে পাওয়া যাবে।
লেখক ও অনুবাদক সকল কে আল্লাহপাক উত্তম প্রতিদান দান করুন।