মুসার ধারণা, চোরটা মানুষ নয়, দৈত্য। তার কথায় কান দিল না কিশাের দৈত্য থাকে শুধু রূপকথার পাতায়। তবে অত উঁচু দেয়াল ডিঙানাের ব্যাপারটাকেও উড়িয়ে দেয়া যায় না। দৈত্যের মত বিশালদেহী মানুষের পক্ষেই কেবল সম্ভব। সেই মানুষটার খোঁজেই বেরােল ওরা: কিশাের, মুসা, রবিন, ফারিহা, টিটু আর ফগর্যাম্পারকটের ভাতিজা ববর্যাম্পারকট। এ সময় জরুরী কাজে বাইরে গিয়েছিল ফগ। তাই বলে ‘ঝামেলা’ কিছু কম হলাে না।