এ বইয়ের দুটো স্পেকুলেটিভ ফিকশনে সভ্যতার দুটো চিরকালীন সত্যকে নিয়ে কিছু অনুসন্ধান করেছেন সাহিত্যিক দেবজ্যোতি ভট্টাচার্য। তার প্রথমটা হল ভালোবাসা। টেকনোলজি ও বিবর্তনের ধাক্কা কতদূর অবধি সে সইতে পারে, সেই নিয়ে এর প্রথম অনুসন্ধান—‘অন্য কোনোখানে’। দ্বিতীয় অনুসন্ধানের বিষয় ছিল ইতিহাসের পুনরাবৃত্তি। দুটি ভিন্নধর্মী সভ্যতার চক্রবৎ উত্থান-পতনের মধ্যেও ইতিহাসের পুনরাবৃত্তি ধ্রুব থাকতে পারে কি পারে না, সেই অনুসন্ধান নিয়ে এ বইয়ের দ্বিতীয় কাহিনি ‘চক্রবৎ’। আশা করা যায়, পাঠকের কাছে অনুসন্ধান দুটি গ্রহণীয় হবে।
ফ্যান্টাসি ঘরানায় বিশেষত কাল্পনিক বিশ্ব নিয়ে এরকম স্বাদু গল্প বাংলায় আমি সুমিত বর্ধন বাবুর লেখা ব্যতীত অন্য কিছু পড়িনি। অনবদ্য রচনা। যুদ্ধ, প্রেম, বিজ্ঞান, সমাজ দর্শন মিলিয়ে এ বই এক অভূতপূর্ব সৃষ্টি। দুটি উপন্যাস রয়েছে এই বইতে ১) অন্য কোনোখানে, ২) শেষ বিচার। প্রকাশক বইচই এবং মুদ্রিত মূল্য 277